Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক রিয়াজ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:49:57 pm, Tuesday, 22 June 2021
  • 396 বার পড়া হয়েছে

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক রিয়াজ।

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনে ঘটে এ হামলার ঘটনা। সাংবাদিক রিয়াজ হোসেন খাঁপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে।

সহকর্মী দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ জয়নাল আবেদীন জয় জানান, গত সোমবার রাতে ঢাকায় লুৎফর রহমান মুন্না নামের তাদের এক ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে রিয়াজ হোসেন ও জয়নাল আবেদীন জয় একটি প্রাইভেটকার যোগে কাঞ্চনের বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় সোয়া ১২টার দিকে কাঞ্চন বাজারের ডিস অফিসের সামনে বাড়ির কাছাকাছি রিয়াজ হোসেনকে নামিয়ে দিয়ে চলে যান তিনি। এরপর ওই ডিস অফিসের সামনে থেকে নিজ বাড়ি খাঁপাড়ায় যাওয়ার পথে বাড়ির কাছাকাছি পৌছালে একদল সন্ত্রাসী রিয়াজ হোসেনের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় প্রচন্ড বেগে আঘাত করে। এতে করে মাথার হাড় কেটে যায়। এরপর রিয়াজ হোসেনের আত্মচিৎকারে পরিবারসহ আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে সুফী দায়েমুদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

সেখানে রিয়াজের মাথায় ১৮টি সেলাই করে চিকিৎসা দেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কা হওয়ায় রিয়াজকে পরে ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। তবে, এখনও সাংবাদিক রিয়াজ আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাংবাদিক জয়নাল আবেদীন জয় আরো জানান, বেশ কয়েক দিন ধরেই সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা নানা ভাবে হুমকি-ধামকি দিচ্ছিলো। আর এ ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা গুরুতর আহত সাংবাদিক রিয়াজ হোসেনের পাশে দাড়িয়েছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া যেসকল সন্ত্রাসীরা এ ধরনের ন্যাক্কারজক ঘটনা ঘটিয়েছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনর উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক রিয়াজ

আপডেট সময় : 05:49:57 pm, Tuesday, 22 June 2021