Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোনার মামলায় এসআই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:52 pm, Tuesday, 14 June 2022
  • 177 বার পড়া হয়েছে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোনার মামলায় এসআই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক উপপরিদর্শক (এসআই) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাবেদ (৩৬) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। সে চট্টগ্রাম জেলার আরআরএফ এ সংযুক্ত রয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মনতরাব ফরাজি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে স্ত্রীকে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে হালিশহর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,২০১৪ সালে পারিবারিক ভাবে সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলের সাথে বিয়ে হয় কলির। তারা স্বামী-স্ত্রী এক ছেলে এক মেয়েকে নিয়ে চট্রগ্রামের হালিশহরে একটি ভাড়া বাসায় বসবাস করত। তাঁর স্বামী বদ মেজাজী হওয়ায় কারণে-অকারণে স্ত্রীকে মারধর করত। এছাড়া তার স্বামীর সাথে তার বন্ধু বাদশার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সে তার পিতাকে জানায়। পরে গত ২৫ মার্চ শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগের ৮ নং রোড়ের হক সাহেবের বাসায় এসআই স্বামীর প্ররোচনায় ফাতেমা আক্তার কলি (২৫) আত্মহত্যা করে। নিহত কলির নানা আব্দুল হক মেম্বার জানান, হাসপাতালের মর্গে থেকে লাশ আনতে গিয়ে নিহত কলির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় ২৭ মার্চ সকালে নিহতের পিতা আহছান উল্যাহ বাদী হয়ে তাঁর মেয়ে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে তাঁর স্বামী ও তাঁর বন্ধুসহ ৫ জনকে আসামি করে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩০।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোনার মামলায় এসআই গ্রেপ্তার

আপডেট সময় : 08:41:52 pm, Tuesday, 14 June 2022