Dhaka , Monday, 20 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ: টিকা পাবে দেড় লাখ শিশু শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রামে র‍্যাবের বড় সাফল্য: শোবার ঘরের খাটের নিচে মিলল ৭৬ কেজি গাঁজা, আটক ১ র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে চকবাজারে’র চাঞ্চল্যকর সাজিদ হত্যার পলাতক আসামি সহযোগীসহ গ্রেফতার সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি বেতাগীতে গাছবোঝাই নছিম উল্টে  ঘটনাস্থলে একজন মৃত্যু। ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা

হোমনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:19:23 pm, Monday, 16 May 2022
  • 176 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় ছাদিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।নিহতের বাবা মো. সাহাবুদ্দিন বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০৩ যৌতুকের জন্য নির্যাতন ও শ্বাসরোধে হত্যা শেষে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ করলে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করার জন্য ওসি হোমনাকে নির্দেশ দেন।আদালতের নির্দেশে পেয়ে হোমনা থানায় মামলা নং ৪/১৫.০৫.২০২২ইং রুজু করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২ ফ্রেব্রুয়ারী হোমনা পৌর সভার শ্রীমদ্ধি চরের গাও গ্রামের সাহাবুদ্দীনের মেয়ে ছাদিয়াকে একই উপজেলার ভঙ্গারচর গ্রামের প্রবাসী ফারুক মিয়ার সাথে সামাজিকভাবে বিবাহ দেয়া হয়। বিবাহের পরই ৫ লাখ টাকার জন্য চাপ ও নির্যাতন করতে থাকে। সবশেষ গত ৭মে যৌতুকের টাকার জন্য ছাদিয়ার শ্বশুর মোবারক হোসেন, শ্বাশুড়ি মিনরা বেগম,স্বামী ফারুক মিয়া, ননাস পারুল আক্তার, রানু বেগম, রেহানা বেগম,সাহানা বেগম ও মামা শ্বশুড় আবদুল মতিনসহ অজ্ঞাত ব্যক্তিরা প্রকাশ্যে কিল-ঘুষি ও লাত্থি মেরে আহত করে এবং অশালিন গাল-মন্দ করে।এসময় ভিকটিম ছাদিয়া তাদের অত্যাচারে পালিয়ে বাচার চেষ্টা করে রাস্তায় চলে আসে।সেখান থেকে চুলের মুঠি ধরে টেনেহিঁচরে আবারো বাড়িতে নিয়ে নির্যাতন করে একটি কক্ষে আটকে রাখে ছাদিয়াকে।পরদিন (৮মে) সকালে ছাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ থানায় দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।লোক মুখে সংবাদ পেয়ে ছাদিয়ার বাবা-মা তার শ্বশুড় বাড়িতে গিয়ে দেখে মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে তবে এবিষয়ে হোমনা থানায় নিহতের বাবা মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।পরে ভিকটিমের বাবা সাহাবুদ্দিন কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করতে ওসি হোমনাকে নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা হলে তারা জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত বলা যাবে না।তবে আগের দিন মেয়েটিকে মেরেছে সবাই দেখছে। রাস্তা থেকে চুল ধরে এনেছে এটিও আমরা দেখেছি।এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে মামলাটি হোমনা থানায় নথিভুক্ত করা হয়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

হোমনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা

আপডেট সময় : 06:19:23 pm, Monday, 16 May 2022