Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:33 am, Saturday, 4 April 2020
  • 344 বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন আটজন।

শনিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও দুজন মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন। আরেকজন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন। এই দুজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স একজনের ৯০ বছর, আরেকজনের বয়স ৬৮ বছর।’

মৃতদের একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকায় জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘তাদের দুজনের ক্ষেত্রেই বয়স ষাটোর্ধ্ব, আগেই বলেছিলাম বয়স কিছুটা ঝুঁকি বাড়ায়। পাশাপাশি উনাদের অন্যান্য অসুখ ছিল। একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।’

ব্রিফিংয়ে কোভিড-১৯ রোগে আরও ৯ জন সংক্রমিত হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে আটজনের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে। একজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষা করা হয়েছে।’

এই ৯ জনের মধ্যে পাঁচজনের কন্টাক্ট ইতিহাস রয়েছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘তার মানে হচ্ছে পাঁচজন ইতিমধ্যে শনাক্ত হয়েছে এমন রোগীর সংস্পর্শে বা পরিবারের সদস্যের সংস্পর্শে এসেছেন। দুজন যারা বিদেশ থেকে এসেছিলেন এ রকম সংস্পর্শে আছেন। আর বাকি দুজনের ক্ষেত্রে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি।’

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে। তিনজনের বয়স ২০-৩০ বছর বয়সের মধ্যে। দুজনের বয়স ৫০-৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০-৭০ এবং একজনের বয়স ৯০ বছর।’

এ ছাড়া আরও চারজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান সেব্রিনা ফ্লোরা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত

আপডেট সময় : 08:26:33 am, Saturday, 4 April 2020