Dhaka , Sunday, 1 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ,স্বামী আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 10:03:45 pm, Tuesday, 22 March 2022
  • 246 বার পড়া হয়েছে

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ,স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পোলান্ড প্রবাসী স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ জেরিন আক্তার (২২) সে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর এলাকার মজিদ কেরানীর বাড়ির প্রবাসী ফখরুল ইসলাম বাপ্পীর স্ত্রী।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার মজিদ কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।

নিহতের খালাতো ভাই রেদোয়ান হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার চাঁদপুর গ্রামের বাপ্পীর সাথে জেরিনের বিয়ে হয়। গত তিন মাস আগে সে প্রবাস থেকে দেশে আসে। দেশে আসার পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর জের ধরে গতকাল সোমবার বাপ্পী তার শাশুড়ীকে মুঠোফোনে কল দিয়ে জানায় তাঁর মেয়েকে এসে নিয়ে যেতে। শাশুড়ী তাদের বাড়িতে এলে তাঁর সামনে জেরিনকে মারধর করে তাঁর স্বামী। একপর্যায়ে জেরিনের শাশুড়ী তাকে তাঁর মায়ের সাথে যেতে দেয়নি। আজকে দুপুর পৌনে ১২টার দিকে বাপ্পী তাঁর শাশুড়ীকে ফোন করে জানায় জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হৃদয় অভিযোগ করে বলেন, ঝুলানে লাশ দেখে বুঝা যাচ্ছে জেরিনকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় সে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশীদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে মামলা নেওয়া হবে।

ওসি হারুন আরও বলেন,জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ,স্বামী আটক

আপডেট সময় : 10:03:45 pm, Tuesday, 22 March 2022