Dhaka , Sunday, 1 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

সাপাহারে পুকুর খননে অবৈধ ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:03 pm, Monday, 21 March 2022
  • 206 বার পড়া হয়েছে

সাপাহারে পুকুর খননে অবৈধ ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা

, কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁর সাপাহার উপজেলার সদর এক নম্বর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ০২ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী শাহিন হোসেন মেম্বারের হুকুমে ৪ বিঘা পুকুর খননের কারনে সাপাহার হতে জবাইবিলের সংযোগ উপজেলা এলজিআরডির নব-নির্মানকৃত আঞ্চলিক সড়কের রাস্তায় অবৈধ ট্রাক্টরের বেপরোয়া গতি ও কাঁদা মাটিতে চলাচলে বেহাল দশা। আর এসব ট্রাক্টর চালাচ্ছে অদক্ষ চালকরা। এতে করে এ জেলায় প্রায়ই ঘটছে প্রাণহানি ও অঙ্গহানিসহ মারাত্মক সড়ক দুর্ঘটনা। এই রাস্তাগুলোতে রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কমলমতি স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকেও।
জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি আম বাগান ও ইট ভাটায় মাটি বহন করতে এসব ট্রাক্টর ব্যবহার করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। শুধু সাপাহার ইউনিয়ন নয় এসব ট্রাক্টর গ্রামীণসড়কে যেমন অবিরত চলাচল করছে তেমনি মহাসড়কের উপর দিয়ে সমানতালে চলছে। এতে দুর্ঘটনার হার দিনকে দিন বেড়েই চলছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোতে দিনরাত ২৪ ঘন্টা কাঁদামাটি বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত করুণ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ওইসব রাস্তায় পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এ কারনে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। রাস্তাগুলোতে চলাচলকারীদের মনে সবসময় অজানা এক আতংক বিরাজ করে, কখন যেন দুর্ঘটনার শিকার হন। এছাড়া টাক্টরের বিকট শব্দে শব্দ দূষণে আক্রান্ত হচ্ছে অনেকেই। এক সাথে ৪-৫টি ট্রাক্টর চললে রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীসহ পথচারীরা।
অনুসন্ধানে দেখা গেছে, কয়েক‘শ ট্রাক্টরের মাঝে বেশির ভাগই সরকারি রেজিস্ট্রেশন বা অনুমোদন ছাড়া। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন এর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না। আশড়ন্দ এলাকার হবিবর আলী মন্ডল জানান, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমত যাতায়াত করা যায়না। রাস্তার পথচারী ছাড়াও ওইসব রাস্তায় চলাচলকারী ছোট যান রিকশা,ভ্যান,ব্যাটারিচালিত ইজিবাইকগুলোকে ট্রাক্টরের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়।
সাপাহার সদর এলাকার আরিফ হোসেন বলেন, অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে দ্রæতগতিতে গাড়ি চালাতে গিয়ে নানা রকম দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে। এর সাথে আমরা যারা রাস্তা দিয়ে চলাচল করি সবাই তাদের ভয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকি।
এ ব্যাপারে সাপাহার সদর এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, এসব ট্রাক্টর গুলো আগে অনেক বেশি ছিল। তবে আগের তুলনায় এখন অনেকটা কম। কয়েক বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের অভিযানে কমেছিল। তবে এবার ইউএনও স্যারের কাছে আবারো বলা হয়েছে। তিনি অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন জানান, অনুমোদনহীন যান বা রাস্তার ক্ষতি হয় এমন যান রাস্তায় চলাচল করতে দেয়া হবে না। শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।#

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

সাপাহারে পুকুর খননে অবৈধ ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা

আপডেট সময় : 08:25:03 pm, Monday, 21 March 2022