Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে শিশু হত্যার নজির পৃথিবীর কোথাও নাই- সচিব কামরুজ্জামান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:13 pm, Saturday, 24 May 2025
  • 145 বার পড়া হয়েছে

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে শিশু হত্যার নজির পৃথিবীর কোথাও নাই- সচিব কামরুজ্জামান

সাইফুল ইসলাম নোয়াখালী 

আমরা জুলাই আগস্ট বিপ্লব দেখেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেছি, পৃথিবীর কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নাই বললেন বাংলাদেশ সরকারের সচিব (অবসরপ্রাপ্ত) মো. কামরুজ্জামান চৌধুরী স্বপন।

তিনি শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে পাইলট উচ্চ বিদ্যায়ল মাঠে বাংলাদেশের স্কাউটিং ও সহ শিক্ষা কার্যক্রমকে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে “প্রতিভা অন্বেষণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ-২০২৫ ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগস্টের ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। কিন্তু আমাদের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির সদস্যরা সর্বোপরি শিক্ষার্থীরা দেশের শৃঙ্খলা বজায় রেখেছেন। সেটা ছিল সব চেয়ে উত্তম শৃঙ্খলা আমি যতদূর দেখেছি। কারণ আমাদের এ প্রজন্ম কোনো অন্যায় সহ্য করে না। এরা কোনো ফ্যাসিবাদ সহ্য করে না। সুতরাং আমরা ন্যায়ানুরাগী হবো, ন্যায় বিচার করবো, ন্যায়ের পথে চলবো। শিক্ষকমণ্ডলীদের শ্রদ্ধা করবো। আমরা কিশোর গ্যাং হবো না। অন্যায় দেখলে প্রতিবাদ করবো।

স্কাউটিং অনুষ্ঠান শেষে চৌমুহনী পর্কে বৃক্ষরোপণ অভিযান করেন অতিথিরা।

বৃক্ষরোপণ প্রসঙ্গে সচিব বলেন, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নোবেল লরিয়েট ড. ইউনূস স্যারের একটা বই আছে তিন শূন্যের পৃথিবী। তা হলো শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য। তাই আমরা বৃক্ষরোপণ করবো। কারণ গাছ অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে।

বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জামায়াতে ইসলামী জেলা সাহিত্য সংস্কৃতির সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বিএনপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর জামায়াতে আমীর জসিম উদ্দিন, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান সার্বিক নির্দেশনা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগমগঞ্জ উপজেলার ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে শিশু হত্যার নজির পৃথিবীর কোথাও নাই- সচিব কামরুজ্জামান

আপডেট সময় : 08:17:13 pm, Saturday, 24 May 2025