Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র:- আমির খসরু মাহমুদ চৌধুরী গবেষনাধর্মী প্রকাশনী ‘বরুমতির বাঁকে’র লেখক পাঠক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় হয়েছেন রূপগঞ্জের সাদিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:29 pm, Monday, 5 February 2024
  • 311 বার পড়া হয়েছে

 দৈনিক আজকের বাংলা ডেস্ক॥

 দেশব্যাপী তৃতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাফেজ মুহাম্মদ সাদিকুর রহমান। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হাফেজ মুহাম্মদ সাদিকুর রহমান রাজধানীর যাত্রাবাড়ীর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ ক্বারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব দড়িকান্দী গ্রামের অ্যাডভোকেট মো: আবুল কালাম শাকিল ও জান্নাতুল ফেরদৌসির একমাত্র ছেলে। হাফেজ মুহাম্মদ সাদিকুর রহমানের বাবা এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর, রুপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এবং মা কলেজ প্রভাষক।

এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত চার মাসে দেশব্যাপী অনুষ্ঠিত হয় ৩৪টি অডিশন। সেখান থেকে গ্র্যান্ড ফিনালে বাছাইয়ের জন্য নির্বাচিত হন সাত শতাধিক প্রতিযোগী।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়া এস.এস.আর. স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে সাত শতাধিক প্রতিযোগী নিয়ে শুরু হয় প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালের বাছাই পর্ব। সেখান থেকে উত্তীর্ণ ৪২ জন প্রতিযোগী নিয়ে (৫ পারা ও ১০ পারা) দুই বিভাগে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গ্রান্ড ফিনালে। ১০ পারায় সারাদেশে দ্বিতীয় হন হাফেজ মুহাম্মদ সাদিকুর রহমান।বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ ও ক্রেস্ট। এছাড়া গ্রান্ড ফিনালে অংশগ্রহণ করা সবাইকেই দেয়া হয় শান্তনা পুরস্কার।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিজিএমইএ’র পরিচালক জনাব মিজানুর রহমান। এছাড়া উদ্বোধক হিসেবে ছিলেন জিহান গ্রুপের এম.ডি শেখ বাবুল আক্তার জাহিদ, প্রধান অতিথি হিসেবে শ্রাবনী নীটওয়্যার লি.এর এম ডি ইঞ্জিনিয়ার মো: বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন।

আলোকিত মানুষের সন্ধানে হিফজুল কুরআন ফাউন্ডেশন দেশব্যাপী প্রতিবছর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় হয়েছেন রূপগঞ্জের সাদিকুর রহমান

আপডেট সময় : 03:07:29 pm, Monday, 5 February 2024