
সুমন এস স্টাফ রিপোর্টার।।
রূপগঞ্জে হাসেম কারখানার সামনে ট্রাক চাপায় মাহিন (২০) ও সৈারভ (১৯) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ হাসেম ফুড কারখানার সামনে ঢাকা-সিলেটম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রধানবাড়ি এলাকার আল-আমিন শিকদারের ছেলে ও নিহত সৈারভ একই এলাকার মোল্লা বাড়ির দুলাল মোল্লার ছেলে ।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মাইন ও তার বন্ধু সৌরভ ভুলতা এলাকা থেকে মোটরসাইকেলে করে রূপসী বাড়িতে আসছিল। এসময় তারা হাসেম ফুড কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন নিহত হয়। ও সঙ্গে থাকা সৌরভকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকসারত অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিতে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।























