Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

 হামলা ভাংচুরের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:45 pm, Wednesday, 22 January 2025
  • 184 বার পড়া হয়েছে

 হামলা ভাংচুরের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ঠিকাদারী কাজে বাধা- হামলা-ভাংচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন-সমাবেশে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়েছে।

বুধবার -২২ জানুয়ারি- দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হামলার এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে এবং নোয়াখালী প্রেসক্লাবে ব্যাপক ইট পাটকেল মারতে থাকে। এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাংচুর করা হয়। একপর্যায়ে দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা।  

জানা যায়, দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আবদুল করিম মুক্তার নেতৃত্বে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।  নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে দলীয় সহযোগী সংগঠনের আরেক নেতা মুক্তার ঠিকাদারী কাজে বাধা, এস্কেভেটর মেশিন ভাংচুর ও শ্রমিকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আবু নাছেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে ২৫-৩০জন দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়। ভাংচুর করা হয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

যোগাযোগ করা হলে নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন- শহরের রাজনীতিতে দলীয় কোন্দল রয়েছে। এ হামলার সাথে আমিও আমার ভাই জড়িত নই। এই ঠিকাদারী কাজও মুক্তার নই।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- কামরুল ইসলাম বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে এই ঘটনায় এখনো কেকউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

 হামলা ভাংচুরের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : 05:56:45 pm, Wednesday, 22 January 2025