Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

হাদির রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে: সাতকানিয়ায় মাওলানা শামসুল ইসলাম 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:26:23 pm, Saturday, 20 December 2025
  • 155 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শরীফ ওসমান হাদি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয়। ৫ আগস্টের পর মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায়বিচার ফিরবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়ে উঠেনি।

একটি কল্যাণরাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ওসমান হাদীও চেয়েছিলেন গতানুগতিক ধারার বিপরীতে দাঁড়িয়ে সমাজে ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে। কিন্তু জালিমরা তা সহ্য করতে না পেরে তাকে কাপুরুষের মতো গুলি করে মেরেছে। আমরা চাই, অবিলম্বে বিপ্লবী খুনীদের বিচার করতে হবে। একইসাথে তার রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে দেশের তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সাতকানিয়ার চরতীতে চরতী ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডাশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল ইসলাম আরো বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে চলেছে। আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে দেশের দারিদ্র্য বিমোচনে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে। দেশকে স্বনির্ভর ও জনগণকে স্বাবলম্বি করে তোলার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতি করে না। দেশের বিশেষ বিশেষ সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে পারলে উন্নত ও কল্যানমূলক দেশ গড়ার পথ সুগম হবে।

ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জুনাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, চরতী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাশেম, ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ঈসা ও ওমর ফারুক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

হাদির রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে: সাতকানিয়ায় মাওলানা শামসুল ইসলাম 

আপডেট সময় : 09:26:23 pm, Saturday, 20 December 2025