Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

হাতীবান্ধায় ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, জালে ২

  • Reporter Name
  • আপডেট সময় : 09:10:11 pm, Tuesday, 8 July 2025
  • 98 বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ নিবাসী মাসুম হোসেন -৪২- ও হাজীরহাট এলাকার সাজু আহমেদ -৪৫-।

জানা যায়, বড়খাতা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের একটি জমি বেদখল ছিল। জমিটি উদ্ধারের জন্য মরিয়া রফিকুল ইসলামের এই দুর্বলতার সুযোগ নেয় প্রতারক চক্র। এক প্রতিবেশীর মাধ্যমে তারা নিজেদের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে রফিকুলের সাথে যোগাযোগ করে এবং ৫০ হাজার টাকার বিনিময়ে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয়। তাদের কথায় বিশ্বাস করে রফিকুল ইসলাম অগ্রিম ২০ হাজার টাকা পরিশোধ করেন।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা বাকি ৩০ হাজার টাকা নিতে এলে তাদের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাদের কাছে সেনাবাহিনীর পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এতে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে গেলে উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এই বিষয়ে হাতীবান্ধা থানার ওসি -তদন্ত- দেবব্রত রায় জানান, আটক ব্যক্তিরা নিজেদের সেনা কর্মকর্তা হিসেবে দাবি করলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, জালে ২

আপডেট সময় : 09:10:11 pm, Tuesday, 8 July 2025