Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সোনাইমুড়িতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি সরজমিনে 

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:34 pm, Tuesday, 20 May 2025
  • 79 বার পড়া হয়েছে

সোনাইমুড়িতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি সরজমিনে 

সোনাইমুড়ী, সংবাদদাতা
সোনাইমুড়ী পৌরসভা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৭নং ওয়ার্ডের বরলা গ্রামের সাহেবজাদা পোল হতে বন্দেআলী মিয়া বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা মাটি দ্বারা সংস্কারে কাজে অনিয়মের অভিযোগ উঠলেও সরজমিনে তার সত্যতা মিলেনি।
সোমবার (২০ মে) সরেজমিনে পৌরসভার ৭নং ওয়ার্ডের বরলা গ্রামে গেলে অনিয়মের অভিযোগের সত্যতা নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী। গত ২ দিন থেকে সোশ্যাল মিডিয়া ও নিউজের মাধ্যমে সড়কটির অনিয়মের বিষয়ে একধরণের ভ্রান্ত তথ্য ছড়ানো হয়ছে। এ বিষয় আজ গণমাধ্যম প্রতিনিধিদের একটি টিম অনুসন্ধানে গেলে অভিযোগকৃত তথ্যের সাথে কোনো মিল খুঁজে পায়নি। 
হারিছ আহমেদ নামে ৭ নং ওয়ার্ডের এক স্থায়ী বাসিন্দা বলেন এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট। গত ১৫ বছর আমাদের এই সড়কটি অবহেলিত ছিলো।আমরা অনেক বেশি খুশি হয়েছি এ সড়কটির কাজ হওয়াতে। সড়কটি সংস্কার হওয়াতে গ্রামের মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। বরলা গ্রামের আরেক বাসিন্দা আক্কাস  মিয়া জানায় এই সড়কটি আমাদের গ্রামের সাথে পাশ্ববর্তী গ্রাম গুলো মিলবন্ধন তৈরি করে। তবে সড়কটির বাজে অবস্থার জন্য আমরা এতদিন ঠিক ভাবে যাতায়েত করতে পারতাম না। পৌর প্রশাসকের কাছে কৃতজ্ঞ যে গত ১৫ বছরের অবহেলিত রাস্তাটি উনি সংস্কারের পদক্ষেপ নিয়েছে।
বরলা গ্রামের স্থায়ী বাসিন্দা মনির আহমেদ সন্তুষ্টি প্রকাশ করে বলেন আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজটি সম্পন্ন করেছি।
সোনাইমুড়ী পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুল  আজিম জানায় অনিয়মের বিষয় আমি অবগত নই। দেড় কিলোমিটার রাস্তা মাটি দ্বারা মেরামত করতে যেখানে প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন সেখানে আমরা পর্যাপ্ত বরাদ্দ দিতে পারিনি। মাত্র তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তা যেখানে  যেখানে প্রয়োজন তা মেরামত করার জন্য। আমি নিজে গিয়ে দেখেছি কাজ তদারকি করে ভালোভাবে সম্পন্ন করেছি।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী ও ৭ নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং উক্ত (টিআর) প্রকল্পের সভাপতি ইমদাদুল হক জানায়,এই সড়কটিতে কোনো প্রকার অনিয়ম হয়নি। নিয়ম মেনে নির্দেশনা অনুযায়ী সড়কটি সংস্কার কাজ করা হয়েছে। অনিয়মের অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত কিনা আমরা তা তদন্ত করে দেখবো। 
সোনাইমুড়ি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার জানায়, আমি নিজে স্পটে ২ বার গিয়েছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। কাজে কোনো ধরণের অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।।

সোনাইমুড়িতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি সরজমিনে 

আপডেট সময় : 02:40:34 pm, Tuesday, 20 May 2025