Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সৈয়দপুরে কার পিকআপ মাইক্রোবাস অফিসে শ্রমিকদের ওপর হামলার নিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:07 pm, Thursday, 23 June 2022
  • 188 বার পড়া হয়েছে

সৈয়দপুরে কার পিকআপ মাইক্রোবাস অফিসে শ্রমিকদের ওপর হামলার নিন্দা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীর সৈয়দপুরে মোটর শ্রমিক ইউনিয়নের কার, পিকআপ, মাইক্রোবাস উপকমিটির অফিসে সন্ত্রাসী হামলা করে ভাঙ্চুর, মারপিট ও অর্থ লুটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শ্রমিক নেতারা। সাম্প্রতি এই অফিসে ঢুকে একদল যুবক সন্ত্রাসী কায়দায় এ হামলা চালায়। এতে গুরুতর আহত এক মাইক্রোবাস চালক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন এবং পুলিশ এক যুবককে আটক করেছে।
নেতৃবৃন্দ বলেন, একটি মিমাংসিত ঘটনাকে নিয়ে এমন সন্ত্রাসী কান্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া নিজেরাই অপরাধ করে শালিস বৈঠকের প্রাক্কালে মারপিট করার কোন মানে হয়না। তাহলে বিচার চেয়ে অভিযোগ দিলে কেন। কেনইবা, অনাকাঙ্কিত ঘটনা ঘটিয়ে একটি শ্রমিক অফিসে এসে ভাঙ্চুর লুটপাট করার মত দু:সাহস দেখালো। এই টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
জানা যায়, গত রোববার দুপুর ১২টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ২নং রেল ঘুমটিতে ট্রেন যাওয়ার সময় মাইক্রোবাস নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিলেন চালক সামসুল হক। এমন সময় পিছন থেকে এসে পার্শবর্তী হাতিখানা এলাকার মোসাদ্দেক আলী বাই সাইকেল দিয়ে মাইক্রোবাসের পিছনে ও ডান পাশের বডিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের কয়েক জায়গায় রং চটে যায় ও চাপ লেগে দেবে যায়। ফলে মাইক্রোবাস চালক গাড়ি থেকে নেমে বাই সাইকেলটি আটক করার চেষ্টা করেন। এ সময় দুইজনের মাঝে হাতাহাতি হয়। তাৎক্ষণিক দায়িত্বরত ট্রাফিক পুলিশ আব্দুল খালেক ছুটে এসে বিষয়টা মিমাংসা করে দেন। এই ঘটনার জের ধরে সাইকেল চালক মোসাদ্দেক আলীর ছেলে মো. আজিম খান রানা (২৮) মাইক্রো চালককে ক্ষতিপূরণ দেয়ার নামে ওইদিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে বার বার ঘুমটি এলাকায় আসার জন্য বলেন। কিন্তু বিষয়টা মিমাংসা হয়ে যাওয়ায় সামসুল হক সেখানে যায়নি। এরপর রানা ওই চালকের নামে লিখিত অভিযোগ দেয় শ্রমিক ইউনিয়ন অফিসে।
এরই প্রেক্ষিতে সোমবার রাতে মিমাংসার জন্য বৈঠকের সিদ্ধান্ত নেন ইউনিয়নের নেতৃবৃন্দ। সে অনুযায়ী চালক সামসুল আলম রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সড়কের সৈয়দপুর পাইলট হাইস্কুল সংলগ্ন অফিসের সামনে এসে মাইক্রোবাস বন্ধ করে রাস্তায় নামা মাত্রই অতর্কিত ঝাপিয়ে পড়ে রানাসহ ৭/৮ জন যুবক।
এলোপাথাড়ি কিল ঘুষি মারায় সামসুল আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন হামলাকারীরা পা দিয়ে লাথি মারতে থাকে। আহতাবস্থায় সামসুল হক চিৎকার করলে এক পর্যায়ে একজন গলা চেপে ধরে আরেকজন পকেট হাতরে গাড়ি ভাড়ার ১৬ হাজার টাকা কেড়ে নেয়। পরে অফিসে শ্রমিকরা দ্রæত ছুটে এসে প্রতিবাদ করলে যুবকেরা মারমুখী হয়ে উঠে। তর্ক বিতর্ক করতে করতে তারা শ্রমিক ইউনিয়ন অফিসে ঢুকে পড়ে।
এসময় এই শাখার সম্পাদক মো. মালেক সরকার এমন বিশৃঙ্খলা করা থেকে বিরত থাকতে অনুরোধ করলে তাঁরা সন্ত্রাসী কায়দায় চেয়ার টেবিল ভাঙ্চুর শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। চরম অরাজক পরিস্থিতির মধ্যে কৌশলে সম্পাদকের টেবিলের ড্রয়ারে রক্ষিত ৬০ হাজার লুট করে আসবাবপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও রানা ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক থানায় নিয়ে যায়।
গুরুতর আহত মাইক্রো চালক সামসুল হককে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও সঙ্কটাপর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

সৈয়দপুরে কার পিকআপ মাইক্রোবাস অফিসে শ্রমিকদের ওপর হামলার নিন্দা

আপডেট সময় : 05:38:07 pm, Thursday, 23 June 2022