Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের জরুরি উদ্যোগ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের পর কড়া নির্দেশনা, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:22:56 pm, Saturday, 27 December 2025
  • 81 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

সেন্টমার্টিনগামী পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার ঘাটে নোঙর করা অবস্থায় যাত্রী ওঠানোর আগেই ‘দি আটলান্টিক ক্রুজ’ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ দুর্ঘটনায় জাহাজের একজন কর্মচারী নিহত হন। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (কক্সবাজার)-এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে একটি জরুরি সভা আহ্বান করা হয়। সভায় জেলা পুলিশ, কোস্ট গার্ড, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (BIWTA), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জাহাজ মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে আজ (২৭ ডিসেম্বর) রাতের মধ্যেই সকল যাত্রীবাহী জাহাজের ফিটনেস ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার জন্য নৌপরিবহণ অধিদপ্তর, BIWTA এবং ফায়ার সার্ভিসকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, অগ্নি নির্বাপণ ব্যবস্থার কঠোর যাচাই-বাছাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজসমূহই আগামীকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। অনুত্তীর্ণ কিংবা যাত্রা বাতিলকৃত জাহাজের যাত্রীদের ভোগান্তি লাঘবে জেলা প্রশাসনের অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের জরুরি উদ্যোগ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের পর কড়া নির্দেশনা, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : 07:22:56 pm, Saturday, 27 December 2025