Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:56 pm, Thursday, 7 October 2021
  • 266 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুর

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা হতে সাড়ে ৩টার মধ্যে মন্ডপের ভিতরে থাকা নির্মিত প্রতিমা সমূহকে মুখ থুবরে পড়ে থাকতে দেখে পুজারিরা। তাদের দাবি প্রতিমা সমূহ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্ডপের সভাপতি চন্দ্রন সাহা জানান, রাত ৩টা পর্যন্ত বাড়ির উঠানে স্থাপিত মন্ডপের ভিতরের মাটির প্রলেপ দেয়া প্রতিমা সমূহ অক্ষত ছিল। সকালে উঠে দেখা যায় সকল প্রতিমা মুখ থুবরে পড়ে রয়েছে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল, থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিজয় জীৎ মহন্ত পাপ্পু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে ওই মন্ডপে পুজা উদ্যাপনের জন্য নতুন করে তৈরিকৃত প্রতিমা ক্রয় করার জন্য উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান সহায়তা প্রদান করেছে। ইতিমধ্যে তৈরিকৃত প্রতিমা সরবরাহ করা হচ্ছে। সভাপতি চন্দ্রন সাহা জানান, দীর্ঘ ১০ বছর ধরে পুজা করে আসছি কোন বছর এ ধরনের ঘটনা ঘটেনি। উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, কে বা কাহারা রাতের অন্ধকারে প্রতিমা সমুহ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তিনি প্রকৃত অপরাধিদের আইনের আওতায় নেয়ার জোর দাবি জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, এটি অমার্জনীয় অপরাধ। আপরাধিদের খুজে বের করা উচিত। থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানান, এ নিয়ে মন্ডপের সভাপতি চন্দ্রন সাহা ও কোষাধ্যক্ষ লিটন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেছে। পুলিশ প্রকৃত অপরাধিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুর

আপডেট সময় : 07:18:56 pm, Thursday, 7 October 2021