Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সুগন্ধা–কলাতলী সৈকত এলাকায় পুলিশের টানা অভিযানে আলোচিত চার ছিনতাইকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:36 am, Sunday, 30 November 2025
  • 192 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারের সুগন্ধা ও কলাতলী সৈকত পয়েন্টে পর্যটক ও স্থানীয়দের ওপর বাড়তে থাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে সন্ধ্যার পর সৈকতের আশপাশে পর্যটকদের মোবাইল, ব্যাগ, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ দ্রুত বাড়ছিল। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ছিনতাইয়ের ঘটনার শিকার হচ্ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের আলোকে অভিযান শুরু করে।

বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলা অভিযানে সুগন্ধা বীচের লাবণী পয়েন্ট সংলগ্ন এলাকা এবং কলাতলী সড়কের বিভিন্ন স্পটে ঘেরাও–তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও কিছু উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন,
“সাম্প্রতিক সময়ে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে আমরা নজরদারি বাড়াই। গোপন তথ্যের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, পর্যটন শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সৈকত এলাকায় সাদাপোশাকে পুলিশ টহল আরও জোরদার করা হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ ধরনের অভিযান জোড়ালো থাকলে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমে আসবে এবং পর্যটকদের নিরাপত্তা বাড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সুগন্ধা–কলাতলী সৈকত এলাকায় পুলিশের টানা অভিযানে আলোচিত চার ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : 11:47:36 am, Sunday, 30 November 2025