Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন যানজট নিরসন, অবৈধ সিএনজি বন্ধ ও পাথর কোয়ারি পুনরায় চালুর জোর দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:15 pm, Sunday, 13 July 2025
  • 186 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ সিলেট মহানগর:

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন সেক্টরের নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা লোকমান আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সমিতির পক্ষ থেকে দেশের গণতন্ত্র রক্ষায় ৫ আগস্ট ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছাত্র, জনতা ও পরিবহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের স্মরণ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জেলার অন্তর্গত ১৩টি রোড উপ-কমিটির সমন্বয়ে একটি নির্দলীয় ও গণতান্ত্রিক মালিক সংগঠন হিসেবে পরিচালিত হয়ে আসছে। বিগত ৫ ডিসেম্বর ২০২৪ সালে নিয়মিত বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলের মাধ্যমে ৫৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, যা বর্তমানে দায়িত্ব পালন করছে।
“সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি দীর্ঘদিন ধরে সিলেট জেলার ১৩টি রোড উপ-কমিটির নেতৃত্বে পরিবহন সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে স্থানীয় প্রশাসন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
তবে তারা অভিযোগ করেন, “কেন্দ্রীয় বাস টার্মিনাল অপরিকল্পিতভাবে নির্মাণের ফলে অধিকাংশ গাড়ি সড়কে যত্রতত্রভাবে দাঁড় করিয়ে পরিচালনা করতে হচ্ছে, যা পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া, নিম্নমানের নির্মাণের ফলে টার্মিনাল এখনই অনেক ক্ষেত্রে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।”
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: অবৈধ সিএনজি চলাচল বন্ধ: হাইওয়েতে রেজিস্ট্রেশনবিহীন, অন্য জেলার ও অদক্ষ চালকদের মাধ্যমে পরিচালিত সিএনজির কারণে দুর্ঘটনার হার বাড়ছে। হাইকোর্টের নির্দেশনার আলোকে এই অনিয়ম বন্ধের দাবি জানানো হয়। পাথর কোয়ারি পুনরায় চালু: ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়া কোয়ারিগুলো চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইজারা বন্ধের নির্দেশ বাতিল করে সিলেট অঞ্চলের পাথর ব্যবসায়ীদের বিজয় নিশ্চিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তা স্থগিত করা হয়।” সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি: পরিবহন আইনে বাসের আয়ুকাল ২০ ও ট্রাকের ২৫ বছর নির্ধারণ এবং ফিটনেস সনদ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্তকে ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়। এর বিরুদ্ধে ১ জুলাই প্রতিবাদ সভাও হয়। ভাড়া বৃদ্ধি ও চালকদের প্রশিক্ষণ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় পরিবহন ভাড়া না বাড়ায় মালিকরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করা হয়। দুর্ঘটনা রোধে চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটারের বিরোধিতা: সংগঠনের পক্ষ থেকে প্রিপেইড মিটারের বিরুদ্ধে জনমত গড়ে উঠায় দ্রুত এ ব্যবস্থার প্রত্যাহার দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যে সভাপতি মাওলানা লোকমান আহমদ কোনো গাড়ির মালিক নন। এই দাবিকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে বলা হয়, তিনি ২০০২ সাল থেকে বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পরিবহন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে সভাপতির পক্ষ থেকে প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিবহন খাতকে সুশৃঙ্খল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য ও জেলার অন্তর্গত বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন যানজট নিরসন, অবৈধ সিএনজি বন্ধ ও পাথর কোয়ারি পুনরায় চালুর জোর দাবি

আপডেট সময় : 05:20:15 pm, Sunday, 13 July 2025