Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সিলেটে নগরীতে ট্রাফিক বিভাগের অভিযান শুরু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:40:54 pm, Tuesday, 24 September 2024
  • 145 বার পড়া হয়েছে

সিলেটে নগরীতে ট্রাফিক বিভাগের অভিযান শুরু।।

মোঃ ফারুক মিয়া- সিলেট।।

সিলেট মেট্রোর ভিতরে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা- ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার -২৪ সেপ্টেম্বর- সকাল ৮ থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ট্রাফিক বিভাগ। এসময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

নগরীর বিভিন্ন পয়েন্ট এলাকায় দেখা যায় অটোরিকশা -সিএনজি- লেগুনা ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। যাদের কাগজ-পত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকশা সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রঙ ব্যবহার করার জন্য বলা হয়েছে। এর আগে এসএমপি’র ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহজুড়ে মাইকিং করে জানায়- সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী সিএনজিতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।

এ ছাড়া বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের সিএনজি মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না ও নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।

এদিকে- ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা বলেছেন-সিলেটে অটোরিকশা -সিএনজি- ব্যাটারি চালিত রিকশার জন্য সড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছে।

সিলেট মহানগরের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম বলেন, সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে শান্তি শৃঙ্খলার স্বার্থে সম্মিলিত ভাবে কাজ করছে এবং সকল প্রকার ছিনতাই চুরি প্রতিরোধেউ সর্বাত্মক ভাবে কাজ করবে। রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে আজ থেকে আমাদের ট্রাফিক বিভাগের অভিযান শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সিলেটে নগরীতে ট্রাফিক বিভাগের অভিযান শুরু।।

আপডেট সময় : 01:40:54 pm, Tuesday, 24 September 2024