Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:38 pm, Sunday, 27 April 2025
  • 161 বার পড়া হয়েছে

সিলেটে জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ জাবেদ আহমদ সিলেট 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও উপজেলার সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৫টায় নগরের উপশহরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির সিলেট জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার মূখ্য সংগঠক নাইম শেহজাদ, যুবনেতা আবূ সাঈদ, যূব নেতা মাহবুবুর রাহমান, কেন্দ্রীয় শ্রমিক উইংসের নেতা শিব্বির আহমদ।

সভার শুরুতে সিলেট জেলা যুব সংগঠক ছালিম আহমদ খানের কুরআন তেলাওয়াত করেন। পরে জুলাই ওয়ারিয়র্সের আহ্বায়ক রেদওয়ান রাফির দেশের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

মতবিনিময় সভায় সরকারি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অভিযোগ তুলে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণহত্যাকারী স্বৈরাচারকে নিষিদ্ধ ও বিচারের দাবীতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলার দাবি জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, ‘সিলেটের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।’

সভায় এনসিপি নেতারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে উপজেলায় মিছিল, সমাবেশ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সংগঠক নুরুল হক, জহুরুল ইসলাম, ফয়সল আহমদ, দেলোয়ার হোসেন রনি, সামসুজ্জামান হেলাল, হিফজুর রাহমান, রহিম আহমেদ, যুবনেতা শাহরিয়ার ইমন রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহিদ উমায়ের, রোটারেক্ট কিবরিয়া আহমেদ, লন্ডন প্রবাসী ও এনসিপির সংগঠক মাহবুবুর রাহমান, প্রকৌশলী কামরুল আরিফ, যুবনেতা কামরান আহমেদ জায়গীরদার, শ্রমিক নেতা লোকমান আহমেদ, যুবনেতা ফোয়াদ আলম, ছাত্রনেতা জুবায়ের আহমেদ, উপজেলা সংগঠক ফখরুল ইসলাম, সাগর কর্মকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা শাখা গঠনের প্রস্তুতি। প্রতিটি ইউনিয়নে সফর ও মতবিনিময় সভা আয়োজন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচার দাবি। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ। মে দিবসে সিলেট শহীদ মিনার থেকে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন।

সভায় উপস্থিত নেতারা দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সংগঠিত করার আহ্বান জানান এবং জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সভার মাধ্যমে এনসিপি সিলেট অঞ্চলে তাদের রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার

সিলেটে জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 05:12:38 pm, Sunday, 27 April 2025