Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

সিরাজগঞ্জে জনতা ব্যাংকের পিয়ন ৫ কোটি টাকা নিয়ে উধাও!

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:36 pm, Monday, 10 July 2023
  • 781 বার পড়া হয়েছে
মোঃ সৌরভ হোসাইন (সবুজ) স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা জনতা ব্যাংকেের পিয়ন গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা উধাও হয়েছে। এঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে তাদের ব্যবস্থা দেওয়ার কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমন ঘটনা ছড়িয়ে পড়ায় ব্যাংকের অন্যান্য গ্রাহকরা তাদের জমাকৃত আমানতের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।
জানাযায়,রোববার (৯জুন) সকালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখার প্রায় শতাধিক ভুক্তভোগী গ্রাহক ব্যাংকে গিয়ে তাদের জমাকৃত অর্থ একাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে। পরে পরিস্থিতি বেগতিক
দেখে ব্যাংক কর্তৃপক্ষ শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা স্বর্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান,জনতা ব্যাংকের পিয়ন শাহজাদপুর পৌর এলাকার  পাড়কোলা মহল্লার মৃত নুরুল আকন্দের পুত্র ও শাহজাদপুর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে ব্যাংকে আগত সহজ সরল গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত অর্থনিজের কাছে রেখে ব্যাংকের সিল স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে দিতো। কখনও গ্রাহকরা টাকা উত্তোলন করতে আসলে চেক জমা রেখে নিজের টাকা দিয়ে দিতো। এভাবে বিভিন্ন প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমার কথা বলে তা একাউন্টে না দিয়ে নিজের কাছে রেখে দিতো। আবার কখনও গ্রাহকের সামনে টাকা ব্যাংকের একাউন্টে জমা দিলেও সে টাকা একাউন্টে জমা না করে ব্যাংকের ক্যাশিয়ার ও ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাদের যোগসাজসে লোপাট করা হয়। এভাবে প্রায় ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে জানায় ভুক্তভোগী গ্রাহকেরা। রঞ্জু ব্যাংকের চুক্তিভুক্ত পিয়ন হয়েও রহস্যজনক কারণে সে ব্যাংকের কর্মকর্তাদের আশির্বাদপুষ্ঠ হয়ে সে ব্যাংকের মূল ফটকের সামনে কর্মকর্তার ভাবধরে চেয়ার-টেবিল নিয়ে বসে গ্রাহকদের সাথে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন করতো।
এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম জানান,পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরী করে গ্রাহকদের টাকা আত্মসাত করেছে। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে। বিষয়টি ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশক্রমে এব্যাপারে আইনগত ব্যবস্থাসহ ভুক্তভোগী  গ্রাহকদের আমানত উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জু আকন্দকে গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি

সিরাজগঞ্জে জনতা ব্যাংকের পিয়ন ৫ কোটি টাকা নিয়ে উধাও!

আপডেট সময় : 06:51:36 pm, Monday, 10 July 2023