Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছে কুবি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:29:42 pm, Friday, 14 October 2022
  • 135 বার পড়া হয়েছে

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছে কুবি

কুবি প্রতিনিধি।।

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ২৮৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রোগ্রামিং টিম নয় ধাপ এগিয়ে ১৭তম স্থানে এসেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিন্যাপ্স তার নিজস্ব ফেসবুক পেইজে এই র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে।

এর আগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে প্রথম এবং জাতীয় পর্যায়ে ১৬তম স্থান অর্জন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে করে সিন্যাপ্স রেটিংয়ে ২৮৯ পয়েন্ট যুক্ত হওয়ায় ২৬ তম অবস্থান থেকে ১৭ তম অবস্থানে উঠে আসে কুবি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আইসিটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷

শিক্ষার্থীদের এ সাফল্যের ব্যপারে উচ্ছ্বাস প্রকাশ করে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, আমাদের টিম যে এবার অসাধারণ পারফরমেন্স করেছে এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের ব্যাপার। আইসিপিসি প্রতিযোগিতায় ৯ টা সমস্যার মধ্যে ৪ টা সমস্যার সমাধান করতে পারা খুব ভালো যা পূর্বে সম্ভব হয়নি।

এছাড়াও তিনি বলেন, টিমকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারে। দক্ষ প্রশিক্ষকের জন্য উপাচার্য স্যারের সাথেও এ ব্যপারে কথা হয়েছে আমার। এছাড়াও ল্যাবগুলো ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে আমাদের টিমগুলো সার্বক্ষণিক প্রোগ্রামিং অনুশীলন করতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে শুধু ৯ ধাপ এগিয়েছে তা-ই নয়, অনেক লিডিং বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলেছে। শুধু আইসিপিসি না, সবক্ষেত্রেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করাতে চাই।

তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য আরো দক্ষ প্রশিক্ষক আনবো। এছাড়াও চট্টগ্রাম বিভাগে যারা ভালো করেছে এবার তাদেরকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামিং কনটেস্ট আয়োজনের কথাবার্তা চলছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপস এই র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছে কুবি

আপডেট সময় : 10:29:42 pm, Friday, 14 October 2022