Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযানে চুরি ও ছিনতাইকৃত ৩৪২টি মোবাইল ফোন, ০৬ টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকাসহ চোর ও ছিনতাইকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:26 pm, Friday, 11 July 2025
  • 285 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা:
চট্টগ্রাম মহানগরীর এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র জনসাধারণের পকেট হতে নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হাতিয়ে নিচ্ছে। এই চক্রগুলো সাধারণত ভিড়ের মধ্যে বা জনসমাগমস্থলে বেশি সক্রিয় থাকে। কখনো কখনো তারা যাত্রীবেশী হয়ে বা সাধারণ মানুষের মতো মিশে গিয়েও এই কাজ করে থাকে। এছাড়া, তারা বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানেও এই ধরনের অপরাধ বেশি করে থাকে। এচক্র গুলো পকেট মার বা ছিনতাইয়ের সময় কখনো কখনো হিংসাত্মক আচরণ পূর্বক ভিকটিমকে মারধর করতঃ জোর করে মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা চুরি/ছিনতাইকৃত মোবাইল গুলো অধিক দামে দেশের বিভিন্ন জেলা সহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ানমার, নেপাল ও ভারতে পাঠিয়ে দেয়। পুলিশের নিয়মিত অভিযানে এরূপ চক্রের সদস্যরা আটক হয়ে আইনের আওতায় আসলেও পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধের জড়িত হয়ে পড়ছে। এই ধারাবাহিকতায় গত ১০/০৭/২০২৫খ্রিঃ তারিখ সিএমপি’র মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের কর্মরত এসআই(নি:)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ০৯:৩০ সময় চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন মুসলিম হাইস্কুলের গেটের সামনে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিএমপির কোতোয়ালী থানাধীন, নন্দনকানন ৩নং গলি, হরিশদত্ত লেইন এর ১৫ নং রশিদ মঞ্জিলের (নিচ তলার), মোহাম্মদ নাছির উদ্দিন এর বাসার পূর্ব পাশে সোহেলের ভাড়াকৃত ০২টি কক্ষে কতিপয় ব্যক্তি চোরাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই(নি:)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা কৌশলে দিকে বিদিক পালানোর চেষ্টাকালে ০১) মোঃ তানভির হাসনাইন (৩২), পিতা- আবদুল হান্নান, মাতা- শিরিন আক্তার, সাং- পশ্চিম বাকলিয়া (ডিসি রোড), ১৭নং ওয়ার্ড, ডাকঘর- চকবাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ২) মোঃ সোহেল উদ্দিন (৩২), পিতা- মৃত আবু তাহের, মাতা- সাজেদা খাতুন, সাং- বড় হাতিয়া, আমতলী, শরীমার পাড়া, ডাকঘর- বড় হাতিয়া, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- ১৫ নং রশিদ মঞ্জিল, হরিশদত্ত লেইন, ৩নং গলি, নন্দনকানন, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৩) মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬), পিতা- মৃত আব্দুল মালেক প্রকাশ বাদশা মিয়া, মাতা- বাসনা বেগম প্রকাশ ফাতেমা বেগম, সাং- মুছাপুর মালেকের নতুন বাড়ী, রংমেলা বাজার, হাই স্কুলের পিছনের বাড়ি, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, বর্তমানে- উত্তর নালাপাড়া ২০নং গলি গুরা, সওদাগরের ভাড়াটিয়া (নিচতলা), থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম ৪) মোঃ মোহাম্মদ হোসাইন (২২), পিতা- মোঃ ফরিদুল আলম, মাতা- খদিজাতুল কোবরা, সাং- উত্তর চরমবা (বানোয়ার পাড়া), ডাকঘর- লোহাগড়া, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- সামিরা এক্সাসরিজ, রেজওয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ৫) আবদুল্লাহ আল মামুন (২৭), পিতা- মোঃ কবির আহাম্মদ, মাতা- মোহসেনা বেগম, সাং- দক্ষিন মরপলা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- মন্নান শপিং কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার, ৭ম তলা, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, কর্মস্থল- সামিয়া মোবাইল এক্সাসরিজ, রেজওয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ’দের গ্রেফতার করেন। আসামীদের পালানোর কারণ জিজ্ঞাসা করলে আসামীরা তাদের হেফাজতে চোরাই মোবাইল আছে মর্মে স্বীকার করে। অতপরঃ আসামীদের স্বীকারোক্তি ও দেখানোমতে ০২নং আসামী সোহেলের ভাড়াকৃত কক্ষ তল্লাশী করে তাদের দেখানো মতে ঘরের মেঝেতে থাকা ১। ৩৪২ টি বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল সেট, যার আনুমানিক মুল্য-৩০,০০০০০/-, ২। ০৬টি পুরাতন ব্যবহৃত ল্যাপটপ এবং চোরাই মোবাইল ও ল্যাপটপ ক্রয়-বিক্রয়ের নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) উদ্ধার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে চুরি ও ছিনতাইয়ের মোবাইল এবং মালামাল গুলো অধিক দামে দেশের বিভিন্ন জেলা সহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ারমার, নেপালে ও ভারতে পাঠিয়ে দেয় । উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ তানভির হাসনাইন (৩২) ও মোঃ সোহেল উদ্দিন (৩২)’দ্বয়ের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে ০৪টি মামলা এবং আসামী মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬) এর ০৫টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযানে চুরি ও ছিনতাইকৃত ৩৪২টি মোবাইল ফোন, ০৬ টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকাসহ চোর ও ছিনতাইকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : 08:17:26 pm, Friday, 11 July 2025