Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

সার পাচার রুখতে তৎপর ১৫ বিজিবি: সীমান্তের ৩ অভিযানে উদ্ধার ২৪৫ বস্তা সার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:28:50 pm, Saturday, 1 November 2025
  • 134 বার পড়া হয়েছে

চঞ্চল,

কৃষকদের স্বার্থ রক্ষায় দেশের মূল্যবান রাসায়নিক সার ভারতে পাচার ঠেকানোর বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জেলার সীমান্ত পথে রাসায়নিক সার পাচার রোধে বিজিবির কঠোর নজরদারির ফলস্বরূপ গত এক মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় সর্বশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা লালমনিরহাট থেকে সার সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা চালাচ্ছিল। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর একটি বড় অভিযানে ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার উদ্ধার হয়। এছাড়া, ০৪ অক্টোবর আরও একটি অভিযানে ৪ বস্তা ইউরিয়া সার ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে জব্দ হওয়া ২৪৫ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮ শত টাকা।

জব্দকৃত সারগুলো আইনি প্রক্রিয়া শেষে লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিজিবির এই কঠোর অবস্থান দেশের কৃষিখাতে উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

সার পাচার রুখতে তৎপর ১৫ বিজিবি: সীমান্তের ৩ অভিযানে উদ্ধার ২৪৫ বস্তা সার

আপডেট সময় : 03:28:50 pm, Saturday, 1 November 2025