Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:39 pm, Friday, 9 May 2025
  • 130 বার পড়া হয়েছে

সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় ১৯তম ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’ এর তিন দিনের অনুষ্ঠান মালার দ্বিতীয় দিন ‘সাম্পান শোভাযাত্রা’
সম্পন্ন হয়েছে।

আজ ৯ মে শুক্রবার সকাল ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন, বিএনপি দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আলী আব্বাস। এতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন রকমের কার্পন্য করা হবে। তিনি কোতোয়ালী থানা ও সদরঘাট ও বাকলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়ে বলেন, আদলতের নিষেধাজ্ঞা নাই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোন নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে একদিনও দেরী করা হবে না। তিনি বলেন, এই নদী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে শুধু তাই নয়। ৯০ শতাংশের বেশি আমদানি রপ্তানি এই নদী দিয়ে হয়। তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সাম্পান মাঝিদের আহবান জানিয়ে বলেন, আপনারা নদী রক্ষায় আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। এতে অন্যরা অনুপ্রাণিত হয়ে নদী দখল দূষণ থেকে বিরত থাকবে। তিনি উল্লেখ করেন, সাম্পান শোভাযাত্রা একটি অভিনব আন্দোলন। জীবনে নতুন অভিজ্ঞতা হলো। এই ধরনের সামাজিক আন্দোলন সত্যি প্রেরণা দায়ক।

উদ্বোধনী বক্তব্যে মোঃ আলী আব্বাস বলেন, বিগত স্বৈরাচারি সরকারের আমলে নাম বেনামে অবৈধ ভাবে যারা কর্ণফুলী দখল করেছেন তারা নিজে থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহ হতে দিন। না হয় স্থানীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগনের সামনে উন্মুক্ত হবে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান। তিনি বলেন, কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় বৃহত্তম এই সামাজিক আন্দোলন অনেক ঘাটে মাঝিদের পেশা টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে দখল মুক্ত করতে এই আন্দোলন চলবে।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ। সাম্পান খেলা পরিচালনা কমিটির আহবায়ক মীর্জা ইসমাইল, ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, সাম্পান খেলা পরিচালনা কমিটি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সাম্পান খেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম খান,কর্ণফুলী নদী মাঝি কল্যাণ ফেডারেশন সিনিয়র সহ—সভাপতি জাফর আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল, বক্তব্য রাখেন ছিলেন মির্জা বাহার, গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী, সভাপতি আবুল হোসেন, শাহ আলম, বছির আহমদ, কোরবান আলী,মোহাম্মদ আলী, দেলোয়ার হোসাইন, মুছা সিকদার,মাহবুব আলম, সিরাজুল ইসলাম, দোস্ত মোহাম্মদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়

আপডেট সময় : 07:28:39 pm, Friday, 9 May 2025