Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

সাতকানিয়ায় NSI এর তথ্যের ভিত্তিতে ৩৯০০ পিস ইয়াবাসহ মা মেয়ে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:46 am, Monday, 2 June 2025
  • 305 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় NSI এর তথ্যের ভিত্তিতে ৩৯০০ পিস ইয়াবাসহ মা মেয়ে গ্রেপ্তার

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া থানার এসআই বেলাল হোসেন ও সাতকানিয়ার অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর ফারহানের নেতৃত্বে ১০/১২ জনের ১টি টিম যৌথ অভিযান চালিয়ে ৩৯০০ পিস ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর সাতকানিয়ায় দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে, NSI কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার (শফি হাজী বিল্ডিং) তৃতীয় তলায় ১১০ নাম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে মা মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা, ১৫টি সিমকার্ড, ১৫টি জন্মনিবন্ধন সনদ, ৭টি জাতীয় পরিচয়পত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও কৃষি ব্যাংক টেকনাফ শাখার দুটি চেক বই জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নুর নাহার বেগম (৪৫), সাইমা সুলতানা (১৮) ও শারমিন আক্তার (১৫)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়া এলাকায়।

অভিযানের বিষয়ে জানতে সন্ধ্যায় মেজর ফারহানকে কল করা হলেও কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় দায়িত্বরত NSI কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ী চক্রকে ধরতে আমরা কাজ করছি। এই অভিযানের মাধ্যমে একটি মাদকের চালান আটকে দেয়া সম্ভব হয়েছে। সাতকানিয়ায় মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, এই তিনজন নারী দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানাযায়। NSI কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং সফলভাবে ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া থানায় মামলা দায়েরের করা হয়েছে।

গোয়েন্দা নজরদারি মাধ্যমে যৌথ বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারির যথেষ্ট সুনাম আছে, আমরা আশা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা সহ সকল কার্যক্রম বন্ধ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

সাতকানিয়ায় NSI এর তথ্যের ভিত্তিতে ৩৯০০ পিস ইয়াবাসহ মা মেয়ে গ্রেপ্তার

আপডেট সময় : 11:24:46 am, Monday, 2 June 2025