Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান, জনমনে ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:39:26 am, Wednesday, 12 February 2025
  • 148 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান, জনমনে ক্ষোভ

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে রাজপথে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের এক দোসরকে ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। এতে জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পরিবর্তিত সময়ে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা কিভাবে জনপ্রতিনিধির পদ দখলে নেয়!

জানা যায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কালিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আকতার হোসেন মিঠুকে। আকতার হোসেন মিঠু কালিয়াইশ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার বিরুদ্ধে ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের স্থানীয় কেরানীহাটে হক টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। ওই অবস্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু ও সাধারণ সম্পাদক নুর হোসাইন, কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলালুর রহমানও অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন মিঠু বলেন, কমিটিতে তারা আমার নাম দিলেও আমি কখনো মিটিংয়ে যায়নি।

এব্যাপারে কালিয়াইশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আসহাব উদ্দিন ভূইঁয়া বলেন, এবিষয়ে আমি কিছুই জানি না। উপজেলায় আমাদের মতামতের কোন মূল্য নেই।

কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বশর সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসন এব্যাপারে আমাদের কোন মতামত না নিয়েই আওয়ামী দোসর মিঠুকে প্যানেল চেয়ারম্যান করেছে।

কালিয়াইশ ইউনিয়ন এলডিপি’র সভাপতি হোসেন উদ্দিন ভুট্টো বলেন, মিঠু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে ক্যাডারের ভূমিকায় ছিল। তার উপর আমাদের কোন আস্থা নেই। অবিলম্বে তার অপসারণ চাই।

এবিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মিল্টন বিশ্বাসকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা দিলেও কোন উত্তর দেন নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান, জনমনে ক্ষোভ

আপডেট সময় : 11:39:26 am, Wednesday, 12 February 2025