Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনকালে সেনাবাহিনীর অভিযান আটক ১,বালু উত্তোলন সামগ্রী জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:37:27 pm, Saturday, 25 January 2025
  • 236 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনকালে সেনাবাহিনীর অভিযান আটক ১,বালু উত্তোলন সামগ্রী জব্দ

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলায় অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প হওয়ার পর থেকেই উপজেলার সর্বস্তরের মানুষের স্বস্তির বাতাস বইছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সেনাবাহিনী। অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাতকানিয়ায় NSI এর দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে NSI কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে ১জনকে আটক করে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ও ২০০-২৫০  ফুট পাইপ জব্দ করা হয়।

শনিবার-২৫ জানুয়ারি- গভীর রাতে NSI কর্মকর্তার তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর ফারহানের নেতৃত্বে ১০-১২ জনের ১টি টিম নিয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান চালান। বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভোরবাজার এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে একজনকে আটক করেছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ২০০-২৫০  ফুট পাইপ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- বাজালিয়া ১নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম। জানা যায়, আওয়ামী লীগের দোসররা খননযন্ত্র ব্যবহার করে- বিভিন্ন এলাকায় সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন- মাটি কাটা ও বিক্রি করছিল। বেশিরভাগ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজশে এসব অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন হচ্ছে। যেকারনে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্থ ও অতিষ্ট হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

অভিযানের বিষয়ে জানতে শনিবার সন্ধ্যায় মেজর ফারহানকে কল করা হলেও কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় দায়িত্বরত NSI কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। 

গোয়েন্দা নজরদারি মাধ্যমে সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যথেষ্ট সুনাম আছে, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনকালে সেনাবাহিনীর অভিযান আটক ১,বালু উত্তোলন সামগ্রী জব্দ

আপডেট সময় : 09:37:27 pm, Saturday, 25 January 2025