Dhaka , Monday, 2 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:02 am, Monday, 21 February 2022
  • 225 বার পড়া হয়েছে

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবাদমান দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

রোববার বেলা ১১ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই নূর উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার মামলা পিবিআইতে স্থানান্তরের পর এক বছর অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত মামলার চার্জশীট দেওয়া হয়নি। তাছাড়া, ভিডিও ফুটেজে পরিলক্ষিত যে সকল আসামিদের হাতে অস্ত্র ছিল তাদেরকে কারা নির্দেশ দিয়েছিল এবং কাদের নির্দেশে তারা এ নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে বা কোথা থেকে তারা অস্ত্র পেলো, প্রদর্শিত অস্ত্র কোথায় গেলো এবং গ্রেপ্তারকৃত আসামিদের সাথে কাদের কথা হয়েছিল সে সংক্রান্ত কললিস্ট অনুসন্ধান করে হত্যাকান্ডের মূল কুশীলবদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।

সকল সংস্থার আন্তরিকতা দরকার উল্লেখ করে নিহতের বড় ভাই নূর উদ্দিন বলেন, পিবিআইসহ অন্যান্য সংস্থা আন্তরিকতা সহকারে তদন্ত করলে এ হত্যাকান্ডের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এ সময় মুজাক্কির যদি আপনাদের ভাই হতো তাহলে ন্যায় বিচার না পেলে আপনারা কি করতেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই কারো প্রভাবে না প্ররোচনায় প্ররোচিত না হয়ে বিবেক বুদ্ধি দিয়ে মুজাক্কির হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিহতের বড় ভাই নূর উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আর্তনাদ শুনতে পান তাহলে আমরা ন্যয় বিচার পাবো। আপনি মানবতার মা।

এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রকৃত খুনীদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুজাক্কিরের বাবা মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী, মাতা মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে গুলিবিদ্ধ হয়ে পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং তার বিরোধী পক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : 12:04:02 am, Monday, 21 February 2022