Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাংবাদিক পরিবাবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:04 pm, Thursday, 25 December 2025
  • 133 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার:

প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখলকারী অবৈধ কালো টাকার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, মানবিক সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার, প্রাণনাশের হুমকি বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় টেকনাফ প্রেসক্লাবের সামনে সকল সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখল করে নেওয়া হামিদ ও হামিদা নামের এক প্রভাবশালী চক্র অবৈধ কালো টাকার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছে।

জাতীয় দৈনিক অপরাধ জগত’র টেকনাফের প্রতিনিধি সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাবাজ হামিদাকে ব্যবহার করে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কিশোর গ্যাং লিডার মারওয়ান কতৃক প্রাণনাশের হুমকি।

বক্তারা আরও বলেন, দুর্বল ও অসহায় প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর জবরদখল করা চরম অমানবিক ও ঘৃণ্য অপরাধ। অথচ অভিযুক্তরা প্রভাবশালীদের এবং প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে উল্টো নির্যাতনের শিকার পরিবারটিকেই আসামি বানানোর চেষ্টা করছে, যা আইনের শাসনের পরিপন্থী।

মানববন্ধন থেকে অবিলম্বে প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর দখলমুক্ত করা, জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না করা হয় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা না হয়, তাহলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নেই; সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইলে টেকনাফের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

সাংবাদিক পরিবাবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে মানববন্ধন

আপডেট সময় : 07:45:04 pm, Thursday, 25 December 2025