Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সাংবাদিকদের উপর হামলা ও হুমকি প্রতিবাদে লালমনিরহাটে সংবাদকর্মীদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:45 pm, Sunday, 9 March 2025
  • 167 বার পড়া হয়েছে

সাংবাদিকদের উপর হামলা ও হুমকি প্রতিবাদে লালমনিরহাটে সংবাদকর্মীদের মানববন্ধন

 তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

কয়েক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট জেলার তিন সাংবাদিকের উপর হামলা-হুমকির প্রতিবাদে, হুমকিদাতা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জেলায় কর্মরত সংবাদমাধ্যমকর্মীরা।   

৯ মার্চ -রবিবার- সকাল ১১টায় জেলা শহরের মিশনমোড় চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “খুবই দুঃখ ও পরিতাপের বিষয় যে, সংবাদকর্মীরা খবর সংগ্রহ করতে গেলেই যে কেউ তাদের উপর হামলা চালাচ্ছে। কোনোকিছু হলেই সাংবাদিকদেরকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, কোন দুর্নীতির বিষয়ে কিংবা যেকোনো অনিয়মের খবর সংগ্রহ করতে গেলেই সাংবাদিকরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন। অপরদিকে সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমরা সাংবাদিকরা ভুক্তভোগীদের পাশে দাঁড়াই, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে চাপ দিই।  কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় না। সাংবাদিকদের মোটরসাইকেল ও পেশাদারি কাজে ব্যবহৃত জিনিসপত্র কেড়ে নেয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে সেগুলো প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা হলেও দোষীদের গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিতের বিষয়ে গড়িমসি করা হয়। যা খুবই দুঃখজনক। আমরা নাকি রাষ্ট্রের  চতুর্থ স্তম্ভ। কিন্তু আমাদের কোন নিরাপত্তা নেই।“

প্রতিবাদ সভায় বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও তাদেরকে দেয়া হুমকির তীব্র নিন্দা জানান। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক গোকুল রায়, প্রথম আলোর আব্দুর রব সুজন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবু হাসনাত রানা, দৈনিক যুগের আলোর আহমেদুর রহমান মুকুল, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, যমুনা টিভির আনিছুর রহমান লাডলা, লালমনির কণ্ঠের মফিজুর রহমান বাবু, মাইটিভির মাহফুজ সাজু, প্রতিদিনের সংবাদের জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ডেইলি স্টারের এস দিলিপ রায়, দৈনিক নিরপেক্ষ’র এস আর রতন, বাংলাভিশনের মেহেদি হাসান জুয়েল, এশিয়ান টিভির নিয়ন দুলাল, কালবেলার এসকে সাহেদ, দীপ্ত টিভির মাহমুদুল হক, দেশটিভির জামাল বাদশা, দৈনিক ভোরের চেতনার ফারুক আহমদ সূর্য, দৈনিক আলোকিত সকালের আরিফ রিপন, আরটিভির মিজানুর রহমান মিজান, লাখো কণ্ঠের আব্দুর রাজ্জাক, নাগরিক ভাবনার জিল্লুর রহমান, দিগন্ত প্রতিদিনের জহুরুল হক জনি, জনকণ্ঠের শাহরিয়ার মাহফুজসহ জেলার কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের নির্বাহী সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও জেলা প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সাংবাদিকদের উপর হামলা ও হুমকি প্রতিবাদে লালমনিরহাটে সংবাদকর্মীদের মানববন্ধন

আপডেট সময় : 04:44:45 pm, Sunday, 9 March 2025