Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সরাইলে সমাজ কর্মিরা হাসি ফোটালো আতিকের মুখে।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:37:30 pm, Thursday, 3 April 2025
  • 285 বার পড়া হয়েছে

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, ফেসবুক পোষ্টে মানবিক আবেদন। সাড়া দিয়ে সহায়তায় এগিয়ে আসলেন অনেকেই। পাশে দাঁড়ালেন ইউএনও মো. মোশারফ হোসাইনও। খেয়ে বাঁচার স্বপ্ন পূরণ হলো একটি পরিবারের। শেষ সম্বল হারা আতিক পেলো একটি নতুন অটোরিকশা। মুখে কোটি টাকার মূল্যের হাঁসি। চেহারায় উজ্জ্বলতা। আতিক দোয়া করলেন সকল দাতাদের জন্য। এইটুকু প্রাপ্তিতেই খুশি আত্মতৃপ্ত পোষ্ট দাতা রওশন আলী ও সহায়তাকারীরা। ঘটনাটি সরাইল সদর ইউনিয়নের। মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আতিকের হাতে রিকশাটি তুলে দিয়েছে ইউএনও।

আতিকের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সরাইল সদরের আলীনগর গ্রামের প্রয়াত আলী হোসেনের ছেলে আতিক। বৃদ্ধ মা, স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে দরিদ্র অসহায় আতিক। তার আয় রোজগারের একমাত্র মাধ্যম ছিল অটোরিকশা। গত ১০ মার্চ রাতে সদরের উচালিয়াপাড়া এলাকা থেকে আতিকের রিকশাটি চুরি হয়ে যায়। আয়ের শেষ সম্বলটি হারিয়ে দিশেহারা আতিক। অনেক খুঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে আতিক হাতাশ হয়ে পড়েন। মনের দু:খে চিৎকার করে কাঁদতে থাকেন। ওদিকে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী সন্তান ও বৃদ্ধ মায়ের আহার যোগাড় করতে হিমশিম খেতে থাকেন। সমাজ কর্মী রওশান আলীর সাথে সাক্ষাত হয় আতিকের। আতিক রওশন আলীকে বলেন, ভাই আপনি যদি আমাকে একটি রিকশার ব্যবস্থা করে দেন তবে পরিবারটা নিয়ে বেঁচে থাকতে পারব। নতুবা না খেয়ে মরতে হবে। আতিকের আবেদনে মন গলে যায় রওশন আলীর। তিনি আতিকের ছবিসহ পুরো ঘটনার বিবৃতি দিয়ে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন তুলে ধরে ফেসবুকে পোষ্ট দেন। মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোষ্টটি। আতিককে সহায়তা দেশ বিদেশের অনেক লোক এগিয়ে আসেন। অর্থ সংগ্রহে কাজ করে সমাজকর্মী কে.এম সজল ও আশরাফ উদ্দিন অপুসহ অনেকেই। স্বল্প সময়ের মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকার ব্যবস্থা হয়। নতুন অটোরিকশা ক্রয় করে গত ১ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিক ভাবে আতিকের হাতে তুলে দেন ইউএনও মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলু, সমাজকর্মী রওশন আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান ইউপি সদস্য মোশাহেদ উল্লাহ, সালাহ উদ্দিন সুরূজ, মুফতি মুর্শেদ চৌধুরী। ইউএনও বলেন, সরাইলের মানুষের বড়গুণ দিনশেষে তারা কথা রাখেন। এই কাজটি প্রমাণ করেছে সরাইলে অনেক মানবিক মানুষ আছে। তিনি এই মহৎ কাজে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সরাইলে সমাজ কর্মিরা হাসি ফোটালো আতিকের মুখে।

আপডেট সময় : 05:37:30 pm, Thursday, 3 April 2025