Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সরাইলে ভূমিদস্যুদের তান্ডব থেকে রক্ষা পেতে মানব বন্ধব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:41:33 pm, Tuesday, 5 November 2024
  • 91 বার পড়া হয়েছে

সরাইলে ভূমিদস্যুদের তান্ডব থেকে রক্ষা পেতে মানব বন্ধব।।

আব্বাস উদ্দিন

 ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় ভূমিদস্যু সিন্ডিকেটের চাঁদাদাবী- অত্যাচার- নির্যাতন ও বন্দিদশা থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ভূক্তভোগি ২০ পরিবারের অর্ধশতাধিক লোক। মঙ্গলবার দুপুরে উপজেলার অরূয়াইল ইউনিয়নের ধামাউড়া চকবাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে মাইকিং করে তাদেরকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। নির্যাতন আর জোর পূর্বক টিপসহি বা স্বাক্ষর আদায়ের হুমকি দেয়ায় গত দুই মাসেরও অধিক সময় ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রহমত আলীর স্ত্রী হাজেরা খাতুন। মানববন্ধনে অংশগ্রহনকারী ওই গ্রামের বাসিন্দা মো. রজব আলী -৭৮- মোর্শেদ মিয়া -৭০- হিরা মিয়া -৬৫- হারূন মিয়া -৬০- সাবেক ইউপি সদস্য মো. হাবিব উল্লাহ- মহিলা ইউপি সদস্য মোছা. মালেকা বেগম- জাহেদ মিয়া ও পুতুল বেগমসহ অনেকেই অভিযোগ করে বলেন- ধামাউড়া গ্রামের ভূমিহীন হতদরিদ্র রহমত আলী ১৩ বছর আগে -২৯.০৯.২০১৩ খ্রি.- ধামাউড়া মৌজায় মোট ৩৮ শতাংশ সরকারী জমি ইজারা নেন। ৮ বছর আগে রহমত আলী মারা যান। ওই জমি দখলে নিয়ে রহমত আলীর বিধবা স্ত্রী হাজেরা খাতুনের ছেলে মেয়ে নিয়ে বসবাস করছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। বিএনপি নেতা সোহেল ভূঁইয়া, মানিক মিয়া- সামছু মেম্বার ও মোখলেছ মিয়ার নেতৃত্বে গ্রামে গড়ে উঠা একটি চক্রের লোলুপ দৃষ্টি পরে হাজেরা বেগমের জায়গার উপর। সাধারণ মানুষকে জিম্মি করে জায়গা জমি দখল করাই এদের পেশা।

তারা কৌশলে মসজিদের নাম ব্যবহার করে জোর পূর্বক জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করে। জায়গায় নির্মিত হাজেরার ঘরটি ভেঙ্গে ফেলে দেয়। একসময় হাজেরার উপর চালায় অত্যাচার ও নির্যাতনের স্ট্রীমরোলার। ষ্ট্যাম্পে হাজেরা টিপসহি বা স্বাক্ষর নিতে নানা হুমকি ধমকি দিতে থাকে। গত ২ মাস ধরে এলাকা ছাড়া হাজেরা খাতুন। সত্য কথা বলায় হাজেরার গোত্রের লোকজনকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। মাইকিং করে তাদেরকে রাস্তাঘাটে হাঁটে বাজারে অপমান অপদস্থ ও মারধর করা হচ্ছে। পথিমধ্যে মহিলাদেরও হেস্তনেস্ত করা হচ্ছে। ভয়ে প্রায় ২০ পরিবারের লোক গৃহবন্দি হয়ে পড়েছি। এদের বিরূদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।

আমরা সকলেই কমবেশী তাদের অত্যাচারের শিকার। তাই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই।  হাজেরা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন- আমি দুই মাস ধইরা এলাকা ছাইড়া অন্য জায়গায় আছি। টিপসহি না দিলে আমারে মাইরা ফালাইব। সরকার জায়গা দিছে আমার স্বামীরে আর আমারে। এই জায়গা অহন হেরারে দিয়া দিতে অইব। তবে সোহেল ভূঁইয়াসহ অনেকেই সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই জমির একটি অংশ ৪০ বছর ধরে গ্রামের মসজিদের দখলে ছিল। কয়েক মাস আগে জানতে পারি এটি রহমত আলীর পরিবার ইজারা নিয়েছেন। মানুষ একটি অংশ মসজিদের জন্য পেতে চাই। এই পক্ষে আমিও আছি। দখলের কোন বিষয় নেই। সরাইল থানার অফিসার ইনচার্জ -ওসি- মো. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানববন্ধনের ঘটনা জেনেছি। ঘটনাস্থলে গিয়ে অনেকের সাথে কথা বলেছি। হাজেরা বাড়ি ছাড়ার বিষয়টি অনেকেই জানেন না। হাজেরাকে আমি ফোন করেছি। তিনি আসেননি। জোর করে মসজিদের জায়গা নেয়ার কোন বিধান বা সুযোগ নেই। আমি উভয় পক্ষকে থানায় আসতে বলেছি। প্রসঙ্গত: গতকাল দুপুরে চকবাজারে মানববন্ধন চলাকালে মাইকে ঘোষণা করা হচ্ছিল, “সম্মানিত গ্রামবাসী ওসি সাহেব অল্পসময়ের মধ্যে মসজিদের জায়গার বিষয়ে কথা বলতে আসছেন। আপনারা সকলে দ্রƒত প্যান্ডেলে চলে আসুন। ওসি বলেছেন এমন ঘোষণা দেয়া ঠিক না।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

সরাইলে ভূমিদস্যুদের তান্ডব থেকে রক্ষা পেতে মানব বন্ধব।।

আপডেট সময় : 01:41:33 pm, Tuesday, 5 November 2024