Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সরকারি চাকুরির পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতিজি ও চাচার মৃত্যু 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:34 pm, Friday, 28 February 2025
  • 182 বার পড়া হয়েছে

সরকারি চাকুরির পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতিজি ও চাচার মৃত্যু 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
  
 লালমনিরহাটে চাচার সাথে মোটরসাইকেলে সরকারি চাকুরির পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খাদিজা ও তার চাচা রমজান। 
শুক্রবার “২৮ ফেব্রুয়ারি” লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বর্ণামতি ব্রিজ এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী মহাসড়কে দ্রুতগামী বাসের সাথে এই দুর্ঘটনাটি ঘটে । 
চাচা ও ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা”ওসি”আলী আকবর। 
নিহত চাচা রমজান আলী ওরফে বাদশাহ -৫০- কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীখাতা পাটোয়ারীটারী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। 
অন্যদিকে ভাতিজি খাদিজা তুল কোবরা ওরফে খুশী-২৫- একই এলাকার বাসিন্দা ও নিহত রমজানের ভাই খুরশিদ আলমের মেয়ে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের -ডিসি- অফিস সহায়ক পদে চাকুরির পরীক্ষা ছিল খাদিজার। তাই তাকে নিয়ে মোটরসাইকেলে করে লালমনিরহাটে যাচ্ছিলেন চাচা রমজান । পথিমধ্যে আদিতমারীর স্বর্ণামতি ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে বুড়িমারীগামী নাভিলা পরিবহণ -ঢাকা মেট্রো: ব-১২-৩১০৮- নামের যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চাচা রমজান নিহত হন ও মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ভাতিজি খাদিজাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে -রমেক- রেফার করেন। কিন্তু গুরতর আহত খাদিজাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান। 
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সানাউল হাসান জানান, গুরুতর আহত অবস্থায় একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে রমেকে রেফার করা হয়েছে। 
 দলগ্রাম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো: ওয়ারেছ আলী বলেন, “অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণ আগে খুশির -খাদিজা- মৃতদেহ আনা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।” 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে রেখেছিলেন। কিন্তু বাসচালক পালিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সরকারি চাকুরির পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাতিজি ও চাচার মৃত্যু 

আপডেট সময় : 06:39:34 pm, Friday, 28 February 2025