Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

সদরপুরে পদ্মায় পানি কমলেও ভাঙছে লঞ্চঘাট ঘরবাড়ি ফসলি জমি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:21:34 pm, Thursday, 14 September 2023
  • 177 বার পড়া হয়েছে

সদরপুরে পদ্মায় পানি কমলেও ভাঙছে লঞ্চঘাট ঘরবাড়ি ফসলি জমি।।

শিমুল তালুকদার

 সদরপুর (ফরিদপুর) ।।

বর্ষা এলেই ফরিদপুরের সদরপুর অংশে ভাঙনের চিরচেনা রূপ পরিগ্রহ করে পদ্মানদী । চলতি বর্ষায়ও এর ব্যতিক্রম হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে কিন্তু ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মাত্র আধা কিলোমিটার দূরত্বে থাকা সাবেক অঞ্চল পিঁয়াজখালী বাজার, সরকারি গুচ্ছগ্রামসহ বিভিন্ন স্থাপনা। অপরদিকে, নাড়িকেল বাড়ীয়া ইউনিয়নের বিশ্বনাথপুর ও নন্দলালপুর, নুরুদ্দিন সরদার কান্দি গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের বিভিন্ন উপকরণ দিয়ে সাহায্য করা হলেও নেই ভাঙন রোধে কার্যকরী উদ্যোগ। ভুক্তভোগীরা সাহায্যের পরিবর্তে চাইছেন কর্তৃপক্ষের নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ।
গতকাল সোমবার সরেজমিনে সংবাদ সংগ্রহ কালে দেখা যায়, পদ্মার স্রোতে উপজেলার ঢেউখালী ও আকটেরচর ইউনিয়নের শয়তানখালীচর লঞ্চঘাট, ঘাট সংলগ্ন পাকা রাস্তা, মুন্সীরচর, পিঁয়াজখালীর চর, আকোট, আকটেরচর, গুচ্ছগ্রাম, ছলেনামা গ্রাম ভাঙনের কবলে পড়েছে। পদ্মার মূলস্রোত এ অংশ দিয়েই প্রবাহিত এবং পানির গভীরতা বেশি থাকায় নদীপাড় ঘেঁষে ভারী ট্রলার, বাল্কহেড, লঞ্চ ষ্টীমার চলাচল করে। যে কারণে স্রোত ও ঢেউয়ে সৃষ্ট ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। তবে ভাঙনরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা বা অন্য কোন উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পিঁয়াজখালীর স্থানীয় বাসিন্দা সুমন বেপারী জানান, চলতি মৌসুমে আমাদের অনেক ফসলি জমি ভেঙে গেছে। পদ্মার এই পাড়ে গভীরতা ও স্রোত বেশী, এই পাড় ঘেঁষেই ট্রলার, লঞ্চ, স্টীমার চলে। এ কারণে পানির স্রোতে ও ঢেউয়ে ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। এই ভাঙন অব্যাহত আছে। আমরা সাহায্য চাইনা, নদী ভাঙনরোধ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি জানান প্রায় কোয়ার্টার কিলো নির্মাণাধীন সেমিপাকা রাস্তাসহ শয়তানখালী লঞ্চঘাট ভেঙেছে। সেটি সরিয়ে আনতে হয়েছে। পাশাপাশি মুন্সিরচর, পিঁয়াজখালি গ্রামের প্রায় কয়েকশ’ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী জানান ইউনিয়নের আকটেরচর, গুচ্ছগ্রাম, ছলেনামা গ্রামে ভাঙন অব্যাহত আছে। ১৭টি ঘরবাড়ি ও প্রায় ২শ একর ফসলিজমি নদীগর্ভে চলে গেছে। আমরা নদী ভাঙনরোধে স্থায়ী সমাধান প্রত্যাশা করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা নদী ভাঙন সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছি। ভাঙনকবলিতদের তালিকা করে ইতোমধ্যে ১৯৮ পরিবারের মাঝে পরিবার প্রতি ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩০০০ টাকা করে সাহায্য দিয়েছি। আগামীতে আরও সাহায্য চেয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

সদরপুরে পদ্মায় পানি কমলেও ভাঙছে লঞ্চঘাট ঘরবাড়ি ফসলি জমি।।

আপডেট সময় : 12:21:34 pm, Thursday, 14 September 2023