Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

সদরপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:00 pm, Sunday, 17 September 2023
  • 213 বার পড়া হয়েছে

সদরপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত।।

শিমুল তালুকদার

সদরপুর (ফরিদপুর)।।

ফরিদপুরের সদরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন নতুন নতুন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। যে সব রোগীর অবস্থা আশংকাজনক অবস্থায় উপনীত হয় তাদের ফরিদপুর ঢাকার হাসপাতালগুলোতে রেফার করা হয়। এই সুযোগ নিয়ে ঔষুধ ব্যবসায়ীরা বাজারে স্যালাইন সরবরাহের কৃত্রিম সংকট দেখিয়ে চারগুণ বেশী দামে বিক্রয় করছে। ৭৫ টাকার স্যালাইন বিক্রী হচ্ছে ৩০০ টাকায়। তাও পাওয়া যাচ্ছেনা। এদিকে বাজারে ডাবের মূল্যও অনেক বৃদ্ধি। ৫০ টাকার ডাব ২০০ টাকায় বিক্রী হচ্ছে। ঔষুধ স্যালাইন ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। অন্যদিকে ডেঙ্গু মশা ও অন্যান্য মশা নিধনে কর্তৃপক্ষের কোন কার্যকরী উদ্যোগ নেই।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য হাসপাতাল থেকে রোগী প্রতি ১ ব্যাগ স্যালাইন বরাদ্দ দেয়া হচ্ছে কিন্তু প্রয়োজন ৫ থেকে ১০ ব্যাগ স্যালাইন। বাকি স্যালাইন ৩ চারগুণ বেশী দামে বাজার থেকে কিনতে হচ্ছে রোগীর স্বজনদের। দোকানে কিনতে গেলে খুচরা ঔষুধ ব্যবসায়ীরা বলছে স্যালাইন নেই অথচ বেশি মূল্য দিলে ১ বা ২ ব্যাগ স্যালাইন আছে বলে জানায়। ব্যবসায়ীরা আরও জানায় বেশি মূল্যে স্যালাইন কিনে বেশি মূল্যে বিক্রী করা হয়।

বেসরকারিভাবে বিভিন্ন উৎসের তথ্য নিয়ে জানা যায় আজ পর্যন্ত সদরপুর উপজেলার চার পাচ’শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে আনুমানিক ১৩ জনের মত মৃত্যু হয়েছে। তবে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল বলেন, সরকারিভাবে আমাদের কাছে স্যালাইনের যে বরাদ্দ আছে তাই দিতে পারি, বাকিগুলো রোগীর স্বজনদের বাজার থেকে কিনে আনতে হয়। বাজারে স্যালাইন সংকট আছে কিনা বলতে পারব না।

সদরপুর উপজেলা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি ভোলানাথ সাহা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাহাত বলেন, কোম্পানি থেকে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সরবরাহ করছে না। তাই বাজারে স্যালাইন সংকট দেখা দিচ্ছে। বেশি দামে বিক্রয় করার কোন তথ্য আমাদের কাছে নেই। যদি কেউ বেশি দামে বিক্রয় করে তাদের শাস্তির আওতায় আনা হোক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

সদরপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত।।

আপডেট সময় : 05:43:00 pm, Sunday, 17 September 2023