Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ- ধর্মমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:44 am, Tuesday, 7 May 2024
  • 173 বার পড়া হয়েছে

সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ- ধর্মমন্ত্রী।।

ঢাকা।।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ।

আজ সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী ও হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় ঈদের বিশেষ তাৎপর্য রয়েছে। মুসলিম মিল্লাতের সাম্য, ঐক্য ও সৌহার্দ্যের স্বাক্ষর বহন করে ঈদ। ঈদের এই শিক্ষা ও তাৎপর্যকে মনেপ্রাণে ধারণ ও লালন করতে হবে। গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। এ স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন অন্তর্ভুক্তমূলক উন্নয়ন। সমাজের সকল মানুষের জীবনমানের উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এ কারণে সরকার দেশের অনগ্রসর মানুষের কল্যাণে নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে দেশের বিশাল এক জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হচ্ছে। আশ্রয়ণ কর্মসূচির মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। তিনি সামাজিক সংগঠন হিসেবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকাকে সমাজের অনগ্রসর মানুষের প্রতি সহযোগিতা ও সহমর্মীতার হাত বাড়ানোর অনুরোধ জানান।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় এদেশের হাফেজদের সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আমাদের দেশের কুরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কারে ভুষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। বিগত দেড় দশকে আমাদের দেশ থেকে ৫৭ জন হাফেজ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম, ২য়, কিংবা ৩য় স্থান অর্জন করেছে। আমরা যতবেশি হাফেজ তৈরি করতে পারবো, বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ততবেশি উজ্জ্বল হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ও বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সাবেক সচিব ইব্রাহিম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমডি মনসুর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ- ধর্মমন্ত্রী।।

আপডেট সময় : 07:26:44 am, Tuesday, 7 May 2024