Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত “দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ” মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

সংবাদ প্রকাশের পর ডিমলার সেই লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:33 pm, Tuesday, 27 September 2022
  • 178 বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর ডিমলার সেই লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।

মহিনুল ইসলাম সুজন

নীলফামারী জেলা প্রতিনিধি।।

ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু সহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের পর নীলফামারীর ডিমলায় নাম সর্বস্ব সেই লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দিয়েছে প্রশাসন।একই সময় নাম সর্বস্ব প্রতিষ্ঠানটির ম্যানেজার তাইজুল ইসলাম(৪০)কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার(২৬ সেপ্টেম্বর)সকালে ওই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে ও বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।যৌথ মালিকানার অবৈধ প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিক সরকারি চাকরিজীবী হওয়ায় তারা কেউ এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন না।সিলগালার আগে সেখানকার চিকিৎসাধীন রোগীদের অ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেদুজ্জামান,স্যানেটারি ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম,ডিমলা থানা পুলিশ।এর আগে গত বুধবার বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি মসজিদ পাড়ার বাসিন্দা আতাউর রহমানের স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী রহিমা বেগম(৩০)উপজেলা সদরের আলম প্লাজা মার্কেটের পিছনে অবস্থিত নাম সর্বস্ব অবৈধ লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করতে এসে সেখানে ভর্তি হন।পরে বিকেল পাঁচটায় দিকে ক্লিনিক কর্তৃপক্ষের ডাকে চুক্তিবদ্ধ চিকিৎসক নন বিসিএস এম.বি.বি.ডা.আকতারুজ্জামান বাবু সেখানে হাজির হওয়া মাত্রই অভিভাবকের অনুমতি ছাড়াই প্রসূতিকে জোর পূর্বক অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় সিজারের জন্য।এসময় প্রসূতি তার স্বামী ক্লিনিকের বাইরে আছেন বলে তাকে ফোনে ডেকে আনতে চাইলেও ওই চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত না করেই প্রসূতিকে অপারেশন রুমে নিয়ে গিয়ে তার সিজার সম্পন্ন করেন।সিজারের পর নবজাতক শিশুটির নাক ও মুখ দিয়ে ফেনার মত পানি বের হতে থাকলে শিশুটির মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়।এসময় ওই ক্লিনিকের রেজিস্টার খাতায় চিকিৎসকের স্বাক্ষরের স্থানে নিজ স্ত্রী নন বিসিএস-এমবিবিএস চিকিৎসক ডা.মারজিয়া শবনমের নামে স্বাক্ষর করে ডা.আকতারুজ্জামান বাবু দ্রুত ঝটকে পড়েন।শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়ার দীর্ঘ আধা ঘন্টারও বেশি সময় ধরে শিশুটিকে কোনো রকম অক্সিজেন না দিয়ে ও চিকিৎসক না দেখিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ দীর্ঘ সময় কালক্ষেপন করে অক্সিজেন ছাড়াই ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।অতিতেও এই ক্লিনিকে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় একাধিক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিলো।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)বেলায়েত হোসেন বলেন,গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পেয়ে লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালালে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।একটি ক্লিনিক পরিচালনার জন্য ন্যূনতম যা-যা প্রয়োজন তার কিছুই না থাকায় ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে অবৈধ প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়েছে।উপজেলার অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো এখান থেকে শিক্ষা না নিলে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মানুষের জীবন নিয়ে কাওকে খেলতে দেয়া হবেনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংবাদ প্রকাশের পর ডিমলার সেই লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।

আপডেট সময় : 11:22:33 pm, Tuesday, 27 September 2022