Dhaka , Sunday, 1 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট নারায়নগঞ্জ আইন কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল কাজে বের হয়ে প্রাণ হারালেন ওয়ালটন ব্যবস্থাপক; মহাসড়কে রক্তক্ষয়ী সংঘর্ষ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

শ্রেণি কক্ষে বোরকা নিষিদ্ধ করায় মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:08 pm, Monday, 21 March 2022
  • 239 বার পড়া হয়েছে

শ্রেণি কক্ষে বোরকা নিষিদ্ধ করায় মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতা।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতার ব্যানারে উপজেলার সেবারহাট বাজারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষককে পদত্যাগ দাবি করে বলেন, ৯০ শতাংশ মুসলিম দেশে ইসলাম বিরোধী কোন কার্যক্রম এবং সিদ্বান্ত আমরা মেনে নেব না। প্রধান শিক্ষক পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচী দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন বোরকা বিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়নি। গত ৯মার্চ এক বিজ্ঞপ্তি বলা হয়েছে ছাত্রীরা শ্রেণি কক্ষে বোরকা খুলে ক্লাস করবে। আবার বাড়ি ফেরার পথে বোরকা পরিধান করে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিন্ধান্ত মোতাবেক পুনরায় আগের সিন্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়। তৃতীয় কোন পক্ষের ইন্ধনে এ মানববন্ধন হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,বিষয়টা বোরকা নিষিদ্ধ এ রকম না। বোরকা পরে ক্লাসে ঢুকলে অনেক সময় মেয়েদের বোরকা ছেলেরা পরে আসে, মেয়ে যেটা স্টুডেন্ট সেটা না এসে আরেক টা আসে। আবার জামায়াত শিবিরের কিছু কার্যক্রম এভাবে বোরকা গায়ে দিয়ে চিঠি আদান প্রদান হয়।

ওসি ইকবাল হোসেন আরও বলেন, এ জন্য বলছে আরকি বোরকা পরি আসুক সমস্যা নেই। তবে যখন ক্লাস করবে তখন যেন মুখটা খোলা থাকে। স্কুল শেষে যাওয়ার সময় আবার বোরকা পরে যাবে। এ রকম একটা সিন্ধান্ত প্রাথমিক ভাবে দিয়ে ছিল। পরে এটা আবার স্থগিত করছে। অতি উৎসাহী হয়ে মানববন্ধন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রেণি কক্ষে বোরকা নিষিদ্ধ করায় মানববন্ধন

আপডেট সময় : 09:41:08 pm, Monday, 21 March 2022