Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:23 pm, Wednesday, 14 January 2026
  • 165 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

সিএমপি’র একটি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ৩৪টি মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল তার সহযোগীসহ গ্রেফতার।

পাঁচলাইশ থানার অপর একটি অভিযানে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ অপর ০২ সহযোগী গ্রেফতার হয়েছে।

সিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সোমবার ,ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আভিযানিক টিম পরবর্তীতে তাদেরকে নিয়ে উক্ত মামলার অবশিষ্ট ০৬টি স্বর্ণের বার উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালে আসামী শিহাব উদ্দিনের হেফাজত থেকে বর্ণিত মামলার ঘটনায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামীদ্বয়কে পাঁচলাইশ থানার মামলা নং-০১, তারিখ-০৫-০১-২০২৬খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল এর বিরুদ্ধে ক) অস্ত্র আইনের মামলা- ০২টি, খ) প্রতারণা মামলা- ০২টি, গ) চাঁদাবাজি ও ছিনতাই মামলা- ০৫ টি, ঘ) অপহরণ মামলা- ০১টি, ঙ) দস্যুতা মামলা- ০১টি, চ) বিশেষ ক্ষমতা আইন মামলা-০৩ টি, ছ) বিস্ফোরক আইনের মামলা- ০২টি জ) মারামারি ও জখম সংক্রান্ত মামলা-১৮ টি সহ মোট ৩৪ টি মামলা তথ্য পাওয়া যায়।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে।তার সহযোগী মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে ০৫টি প্রতারণা মামলা ও ০১টি দস্যুতা সহ মোট ০৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য যে, স্বর্ণের বার লুণ্ঠণের ঘটনায় এ পর্যন্ত ১০ জন আসামী গ্রেফতার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) ও ঘটনায় ব্যবহৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে ১৩ জানুয়ারি মঙ্গলবার পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অপর ০২ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেফতার

আপডেট সময় : 08:22:23 pm, Wednesday, 14 January 2026