Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- চসিক মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:10:45 pm, Saturday, 1 March 2025
  • 170 বার পড়া হয়েছে

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- চসিক মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন -চসিক- বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

০১ মার্চ শনিবার নগরীর ৯ নং আকবরশাহ ওয়ার্ডের জানারখীল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি শুধুমাত্র ভোটের বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে। যদি একজন ডাক্তার উচ্চ শিক্ষিত হয়েও দরিদ্রদের চিকিৎসা না করতে পারে, তবে সে শিক্ষার কোনো মূল্য নেই। একইভাবে, যদি একজন শিক্ষক মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ না পান, তাহলে তার অর্জিত শিক্ষা সমাজের জন্য তেমন কোনো উপকার বয়ে আনবে না।”

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সুস্থ দেহের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা গড়ে তুলতে ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যারা পুরস্কার জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। যারা জিততে পারেনি, তাদের নিরাশ না হয়ে আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে।”

মেয়র শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “সকালের নাস্তা খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাস্তা না খেলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় এবং পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। নাস্তার ক্ষেত্রে ব্যালেন্সড ডায়েট বজায় রাখতে হবে, যেখানে অন্তত একটি কলা, একটি ডিম এবং এক গ্লাস দুধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “এই শহর সবার, আমাদের সবাইকে মিলে এটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে বৈষম্য, সন্ত্রাস ও অন্যায় থাকবে না।”

বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমির উদ্দিন এবং সঞ্চালনা করেন পলাশ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মনজু, সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু, রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, লুৎফুর রহমান এবং সৌরভ প্রিয় পালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 04:10:45 pm, Saturday, 1 March 2025