Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

শান্তির খোঁজে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে: শামসুজ্জামান হেলালী

  • Reporter Name
  • আপডেট সময় : 09:01:09 pm, Saturday, 17 May 2025
  • 214 বার পড়া হয়েছে

শান্তির খোঁজে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে: শামসুজ্জামান হেলালী

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

শান্তির খোঁজে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী এবং সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, “ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা, যা সব মানুষের কল্যাণ এবং শান্তির নিশ্চয়তা দেয়। অতীতে কিংবা বর্তমানের কোনো মতবাদ মানবজাতিকে প্রকৃত শান্তি ও কল্যাণ দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আজকের পৃথিবীতে মানুষ যখন বিপর্যস্ত ও বিভ্রান্ত, তখন শান্তির ঠিকানা হিসেবে তারা ইসলামের দিকেই ফিরে আসছে।”

তিনি আরও বলেন, “ইসলামের প্রতি মানুষের এই আকর্ষণ ইসলাম বিদ্বেষীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা ভীত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলামের আদর্শের কাছে তাদের মিথ্যাচার ও চক্রান্ত সফল হবে না। আমাদেরকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে এবং ইসলামের প্রকৃত রূপ মানুষের মাঝে তুলে ধরতে হবে।”

খুলশী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৭ মে শনিবার আয়োজিত এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্যে রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী।

বক্তারা ইসলামের দাওয়াত মানুষের মাঝে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

শান্তির খোঁজে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে: শামসুজ্জামান হেলালী

আপডেট সময় : 09:01:09 pm, Saturday, 17 May 2025