Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শহরের যেন চড়ুই পাখির অভয়ারণ্য।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:56 am, Friday, 5 January 2024
  • 268 বার পড়া হয়েছে

শহরের যেন চড়ুই পাখির অভয়ারণ্য।।

পাবনা প্রতিনিধি।।
 
সাধারণত বন-জঙ্গলই পাখিদের অভয়ারণ্য হয়, এটাই স্বাভাবিক। গাছ -গাছালিতে পাখিরা আশ্রয় নেয় বহু প্রাচীনকাল থেকেই। কিন্তু পাবনায় দেখা যাচ্ছে, ভিন্ন চিত্র। 
বিকেল-সন্ধ্যা হলেই হাজার হাজার পাখির কিচির-মিচিরে মুখরিত এখন পাবনা শহর। তাও আবার ব্যস্ততম প্রধান সড়ক অর্থাৎ আব্দুল হামিদ সড়কে।
চড়ুই চঞ্চল প্রকৃতির পাখি। মানুষের আশপাশে বসবাস করতে ভালোবাসে। ঘরের চালায়, ছাদের কার্নিশে বাসা বেঁধে বাস করে নিশ্চিন্তে। পাবনার মধ্যশহর এখন নিত্যদিন কলকাকলিতে মুখর। 
ভোর হতেই চড়ুই পাখি দল বেঁধে ছুটে চলে দিগি¦দিক আহারের সন্ধানে। আবার সূর্যাস্তের লাল আভা শেষ হওয়ার আগেই দূর-দূরান্ত থেকে আহার শেষে আশ্রয় নেয় পাবনা শহরের মাঝখানে।
শহরের মাঝখান বলতে তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে মেইন রোডের দু’পাশের বৈদ্যুতিক তারে। যেন কত প্রশান্তির নীড় তাদের ! তখনই পাখির কিচির মিচির শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। 
নীড়ে ফিরে ক্ষণিকের জন্য তারা যেন খুনসুটিতেও মেতে ওঠে। এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পথচলতি ব্যস্ত পথিকরাও কিছুক্ষণের জন্য থমকে যান।
অবাক বিস্ময়ে পথিকরা তাকিয়ে দেখেন প্রকৃতির সৌন্দর্য এই ছোট্ট-চঞ্চল পাখির ওড়া-উড়ি, নাচা-নাচি। উপভোগ করেন কোলাহলমুখর এ পরিবেশ। আহা! কী নির্মল আনন্দ ! এ আনন্দ, এ কোলাহল পাখিপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। মুহূর্তের জন্যেও হলেও মনটা ভরে ওঠে প্রশান্তিতে। 
এখানে কেউ পাখি শিকার বা ইট-পাটকেল ছুঁড়তে পারে না। বিদ্যুতের তারে তারে গায়ে গায়ে বসে থাকে অগণিত চড়ুই পাখি। যানবাহনের অস্বাভাবিক শব্দও সয়ে গেছে তাদের। মানুষের তীর্যক দৃষ্টিও উপেক্ষা করে বসে থাকে তারা নির্বিঘ্নে, শঙ্কাহীনভাবে।
কিন্তু অতি সম্প্রতি তাদের সুখের নীড়ে আগুন জ্বালিয়ে দিল কে ? প্রকৃতির সৌন্দর্য মায়াবী এ চড়ুই পাখির সংখ্যা হঠাৎ করেই কেন কমে গেল পাবনা শহর থেকে ?
এ ব্যাপারে কথা হয় প্রধান সড়কের ফুটপাথের ফল ব্যবসায়ী মনির সঙ্গে। মনি ৮-৯ বছর হক সুপার মার্কেটের সামনে পেয়ারা, কলা, আনারস, বেলসহ নানারকম মৌসুমী ফল বিক্রি করে থাকেন। মনি জানায়,পাখিরা বিকেল ৫ টার দিকে আসে আর ভোরে চলে যায়। কিন্তু কয়েকদিন হলে পাখির সংখ্যা অনেক কমে গেছে। 
থার্টি ফার্স্ট নাইটে ব্যাপক আতসবাজির শব্দে হয়তো চড়ুই পাখি ভয় পেয়েছে। এ কারণে পাখির সংখ্যা একেবারেই কমে গেছে।
ফুটপাথের ডিম ব্যবসায়ী রমজান জানান, দীর্ঘ ১৫ বছর এখানে ব্যবসা করছি। অনেকে এসে ছবি তোলে , ভিডিও করে, আমাদের খুব ভালো লাগে। উপর থেকে পাখির মল যাতে আমার কাস্টমারের গায়ে না লাগে, খাবার যাতে নষ্ট করতে না পারে সেজন্য উপরে ঢাকচালি বেঁধে নিয়েছি। তাও চড়ুই পাখিরা নিরাপদে থাকুক এই ভেবে।
শালগাড়িয়া নিবাসী ফুটপাথের ফল ব্যবসায়ী সিরাজের মন্তব্য, নির্বাচন উপলক্ষে বড় মই দিয়ে সন্ধ্যার পর কয়েকদিন পোস্টার ঝুলানোর সময় পাখিরা ভয় পেয়ে অনেক সময় ওড়া-উড়ি করে চলে যায়। 
তারপর থেকেই চড়ুই পাখির সংখ্যা কমে গেছে। আবারও হয়তো চলে আসবে। তিনি আরও বলেন, দড়িতে ঝুলানো পোস্টারগুলো যখন বাতাসে দোলে তখনও পাখিরা ভয় পেয়ে উড়ে উড়ে চলে যায়।
ওষুধ ব্যবসায়ী সোহেল জানায়, মাঝে মধ্যে বিরক্ত হই চড়ুই পাখিরা পায়খানা করে কাপড়- চোপড় নষ্ট করে দেয়, দোকানের সামনে পায়খানা করে নোংরা করে দেয় এ কারণে। তবে খুব ভালোই লাগে তাদের কিচির মিচির শব্দে গ্রামীণ একটা পরিবেশ বিরাজ করে শহরে এ কথা ভেবে। সব মিলিয়ে আমরা পাখিদের সাথে ভালোই আছি।
রোটারিয়ান সাইদুর রহমান, কবি বন্দে আলী মিঞার বাড়ির সামনেই যার নিবাস, কর্মস্থল কুষ্টিয়া হলেও সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা শহরে প্রবেশ করেন। তিনি জানান, পাখিরা পরিবেশ বান্ধব, পাবনার মাঝ শহরে পাখিদের এমন অভয়ারণ্য বড়ই ভাল লাগে। 
আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন লাগে চড়ুই পাখিদের এমন কিচির-মিচির আওয়াজে মিষ্টি ধ্বনির কোলাহলমুখর পরিবেশ। বিকেল হলেই হাজার হাজার পাখি ছুটে আসে শহরে, পাখি আর মানুষের শহরে একসাথে বসবাস ভাবতেই যেন অবাক লাগে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

শহরের যেন চড়ুই পাখির অভয়ারণ্য।।

আপডেট সময় : 11:57:56 am, Friday, 5 January 2024