Dhaka , Sunday, 5 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে  পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চট্টগ্রামের উন্নয়নে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে:- ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল ‘জিএইউ ধান ৪’ ধানের জাত উদ্ভাবন বিবাহ বিচ্ছেদ ও বাল্যবিয়ে প্রসঙ্গে কাজীদের কঠোর বার্তা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু রামগঞ্জে মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি রামগঞ্জে আগুনে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই। চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে দুই সদস্য আজীবন বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা আওয়ামী নেতার ভাই সাংবাদিক শাহরিয়ার এখনও যুগান্তর পত্রিকার পদবী ব্যবহার করে তাফালিং করে বেড়াচ্ছে নৌ-পুলিশের হাতে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বন্দর গণহত্যা দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা ফতুল্লায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫–২৫ লাখ টাকা দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ জ্ঞান ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: পাইকগাছায় আদর্শ লাইব্রেরির বই বিতরণ নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার র‍্যাবের জালে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা বাচা’, জঙ্গল সলিমপুর ও বায়েজিদ এলাকায় স্বস্তির নিঃশ্বাস এখনও তেলের সংকট নেই, শিগগিরই নতুন সিদ্ধান্ত :-অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ইবাদত কবুল হওয়ার পূর্বও প্রধান শর্ত হলো হালাল রুজি – কবীর ছিদ্দিকী ঈদগাঁও কালিরছড়া হতে ইব্রাহিম নামের এক হকার অপহরণ: মুক্তিপণ দাবি কক্সবাজার বিকেএসপি পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক “চন্দনাইশ কানাইমাদারী মুরব্বিদের ইছালে সাওয়াব এর উদ্দেশ্য খতমে কোরান ও দোয়া মাহফিল” পদ্মা সেতু দক্ষিণ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৫ – ৬ জন লক্ষ্মীপুরের রামগঞ্জে যুগের পর যুগ অকেজো অবস্থায় পড়ে আছে ৫ টি স্লুইস গেট,কারা করেছে জানে না কর্তৃপক্ষ

শরীয়তপুরে সরকারি সার বিক্রির সময় ৩০ বস্তা সার জব্দ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:12:50 pm, Monday, 24 June 2024
  • 92 বার পড়া হয়েছে

শরীয়তপুরে সরকারি সার বিক্রির সময় ৩০ বস্তা সার জব্দ।।

শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের ভেদরগঞ্জে  বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের -বিএডিসি- ৩০ বস্তা সার বিক্রির সময় জব্দ করা হয়েছে। 
সোমবার -২৪ জুন- দুপুরে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লার হাট থেকে সারগুলো জব্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাট কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার দুপুরে একটি নছিমনে করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিল সম্বলিত ৩০ বস্তা সরকারি সার মোল্লারহাট বাজারের ব্যবসায়ী মোশারফ ফকিরের দোকানে আনা হয়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেলে  নছিমন বোঝাই সার রেখে পালিয়ে যায় গাড়িটির ড্রাইভার। এর কিছুক্ষণ পরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা ও চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দানু মিয়া হাওলাদার সারগুলো ইউনিয়ন পরিষদের জন্য আনা হয়েছে বলে গাড়িটি সরিয়ে নিয়ে যেতে চাইলে বাঁধা দেয় স্থানীয়রা। এতে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সখিপুর থানা পুলিশ।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- রাজিবুল ইসলাম ও উপ-সহকারী পাট কর্মকর্তা মিজানুর রহমান জানালে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ৩০ বস্তা সার জব্দ করে উপ-সহকারী পাট কর্মকর্তার জিম্মায় তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনার তদন্তে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আয়েশা বলেন- মেম্বার দানু হাওলাদার ইউনিয়ন থেকে সরকারি সারগুলো বিক্রির জন্য নছিমনে করে মোশারফ ফকিরের দোকানে পাঠাচ্ছিলো। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেলে আটক করে। 
এ বিষয়ে চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুল মোল্লা বলেন, সরকার এ সারগুলো কৃষকের কাছে বিনামূল্যে পৌঁছে দেয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্লা আর ইউনিয়ন পরিষদের মেম্বার দানু হাওলাদার মিলে সেই সার জনগণকে না দিয়ে বিক্রি করছিলো। স্থানীয় লোকজন গাড়িসহ সারগুলো আটক করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।
এদিকে অভিযোগ অস্বীকার করে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দানু মিয়া হাওলাদার বলেন, এই সারগুলো ইউনিয়ন পরিষদের জন্য আনা হয়েছিলো। কিন্তু গোডাউনে ঢোকার আগেই আমার প্রতিপক্ষের লোকজন গাড়িটি আটকিয়ে দেয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- রাজিবুল ইসলাম বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ও পাঠ কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

শরীয়তপুরে সরকারি সার বিক্রির সময় ৩০ বস্তা সার জব্দ।।

আপডেট সময় : 04:12:50 pm, Monday, 24 June 2024