Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:50:11 pm, Wednesday, 30 April 2025
  • 113 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি 

বিদায় সবসময়ই এক বিষণ্নতা বয়ে আনে, তবে কিছু বিদায় থেকে যায় হৃদয়ের গভীরে, হয়ে ওঠে চিরস্মরণীয়। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: খলিলুর রহমান। এই শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণিল এই আয়োজন করেছে।

ফুলের মালায় সজ্জিত ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে সুসজ্জিত করে তোলেন। এ আয়োজনটি শুধু একটি বিদায় নয়, ছিল ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার এক জীবন্ত নিদর্শন। এই ব্যতিক্রমধর্মী আয়োজন যেন বিদায়ী মুহূর্তটিকে রঙিন স্মৃতিতে রূপান্তরিত করে দিলো, শিক্ষক মো. খলিলুর রহমানের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অসাধারণ প্রকাশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিন দড়িকান্দি গ্রামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: চুন্নু মালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার মোঃ মিনহাজুর রহমান।

বিদায়ী ওই শিক্ষক উপজেলার মূলনা ইউনিয়নের বড় মূলনা তালুকদার কান্দি গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ মাল, মোঃ আলফু দড়ি, মুহাম্মদ আলী দড়ি, মোঃ জসিম মোল্লা, মোঃ দলু মাল, মোঃ বাবুল মাল, মতিউল ইসলাম, মজিদ মাদবর, সাবেক ইউপি মেম্বার আলমগীর মোল্লা, ইউপি মেম্বার হাবিব ঢালী।

আরোও বিশেষ অতিথি হিসেবে ছিলেন : দক্ষিন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার উজ্জামান, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জালাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক কেয়া সিকদার মীম, সহকারী শিক্ষক রানী আক্তার।

গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক খলিলুর রহমানের চাকরিজীবনের শেষ দিন ছিল। ওই দিন এভাবেই তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বিদায়ী মুহূর্তে আবেগাপ্লুত হয়ে শিক্ষক মো. খলিলুর রহমান তাঁর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন : “আমি আজ বিদায় নিচ্ছি, তবে রেখে যাচ্ছি আমার ভালোবাসা আর অগাধ দোয়া। তোমরা একদিন বড় হয়ে উঠবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, তখন আমাদের এই দিনগুলো, এই ভালোবাসার সম্পর্ক নিশ্চয়ই মনে পড়বে। সব সময় চেষ্টা করবে নিজেকে একজন সৎ, মানবিক ও ন্যায়বান মানুষ হিসেবে গড়ে তুলতে। তোমরা যে সম্মান আর ভালোবাসা দিয়ে আমাকে বিদায় জানিয়েছ, তা আমার হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। এই স্মৃতি আমি আজীবন বয়ে বেড়াব। আমি মাঝেমধ্যে এই প্রিয় বিদ্যালয়ে ফিরে আসব, তোমাদের খোঁজ নিতে, তোমাদের সাফল্য দেখে গর্বিত হতে। তোমাদের জন্যই আমার প্রার্থনা নিরন্তর।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা শেখ বলেন : খলিলুর রহমান স্যার শুধু শিক্ষক ছিলেন না, তিনি বাবার মতো আমাদের স্নেহ করতেন। তার বিদায় আমাকে খুব মর্মাহত করছে। তিনি না থাকলেও তার দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন : বিদায়ী শিক্ষক খলিলুর রহমান শুধু একজন শিক্ষক নন, তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাকেও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন।

জাজিরা উপজেলা শিক্ষা অফিসার মো: নেয়ামত হোসেন বলেন : “একজন শিক্ষক যখন তাঁর কর্মজীবনের শেষ প্রান্তে এসে অবসর গ্রহণ করে বাড়ি ফিরে যান, তখন তা তাঁর জন্য এক আবেগঘন ও কষ্টের মুহূর্ত হয়ে ওঠে। সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়া সত্যিই বেদনাদায়ক। সেই বিদায়ের বেদনা কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ ব্যতিক্রমী এই আয়োজন করেছে। জাজিরায় এই প্রথমবারের মতো এমন উৎসবমুখর পরিবেশে কোনো শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুধু খলিলুর রহমান স্যার নন, প্রতিটি শিক্ষকই এমন ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য। তাঁদের প্রত্যেকের বিদায়ই হওয়া উচিত এমন উৎসবমুখর ও মর্যাদাপূর্ণভাবে।”

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন : “আজকের এই বিদায়ী সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, একজন শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। ঘোড়ার গাড়িতে এমন আয়োজন আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং বিদায়ী শিক্ষককে আন্তরিক শুভকামনা জানাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : 05:50:11 pm, Wednesday, 30 April 2025