
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এই স্লোগানকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
রবিবার “২ মার্চ” সকাল ১০টায় ওই র্যালির আয়োজন করে জেলা নির্বাচন অফিস, লালমনিরহাট।
র্যালিতে অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির সরকার, স্থানীয় সরকার উপপরিচালক মো. রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- মো. মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

























