Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লালমনিরহাটে সংবাদকর্মীকে হত্যার হুমকি দেয়া ও পেশাগত কাজের সরঞ্জামাদি লোপাটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:09 pm, Saturday, 1 March 2025
  • 130 বার পড়া হয়েছে

লালমনিরহাটে সংবাদকর্মীকে হত্যার হুমকি দেয়া ও পেশাগত কাজের সরঞ্জামাদি লোপাটের অভিযোগ

চঞ্চল, লালমনিরহাট 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত চন্ডিমারি কুটিরপাড় তিস্তা নদীর চরে কিছু ব্যক্তি রাতের আঁধারে গোপনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ করছিলেন এমন খবর পান চ্যানেল টুয়েন্টিফোরের লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল।  সাংবাদিক বকুলের অভিযোগ, ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে ও তার সহকর্মীকে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়াও তার মোটরসাইকেল, ভিডিও ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর ও লোপাট করা হয়।  

এই ঘটনায় শুক্রবার “২৮ ফেব্রুয়ারি” রাতে সাংবাদিক বকুল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে  আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

থানায় দায়েরকৃত অভিযোগের বিষয়ে সাংবাদিক বকুল বলেন, “পানি উন্নয়ন বোর্ডের “পাউবো” ওয়াপদা বাঁধের উপর দিয়ে বালু উত্তোলনের ট্রাক যেন চলতে না পারে তাই কর্তৃপক্ষ ওয়াপদার  রাস্তায় খুঁটি বসিয়ে দেন। স্থানীয়রা আমার কাছে অভিযোগ করেন যে, সেই খুঁটি রাতের আঁধারে তুলে নিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে যাই। সে সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে তোলা বালুর ট্রাক আটকালে আমি সেই ঘটনার ভিডিও ধারণ করি।  আমি ভিডিওধারণ করার সময়ে সেখানে হট্টগোল শুরু হয় ও স্থানীয় অভিযোগকারীদের সাথে অভিযুক্তদের মারামারি লেগে যায়। ওই মারামারিতে ৩ জন আহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। ফলে আমি আত্মরক্ষার্থে সেখান থেকে সরে আসি। পরে অভিযুক্তরা ঘটনাস্থলে  থাকা আমার মোটরসাইকেলসহ ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও আমার ব্যাগে রাখা ক্যামেরা, বুমসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র লোপাট করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।“

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু তালেব মেম্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে লালমনিরহাটের একজন সাংবাদিকের সাথে আবু তালেব মেম্বারের কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়। যেখানে বালু উত্তোলন ও মারামারির ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আবু তালেব বলেন ,”থানা থেকে পুলিশ এসে তদন্ত করে গেছে। আমি সেখানে ছিলাম না ও সাংবাদিককে মারিনি। ওই সময় আমি ঘুমাচ্ছিলাম। গ্রামের মানুষ ড্রাইভার ও হেল্পারকে মারধর করেছিল। তখন মারামারি বাঁধে। আমি বালু তুলিনি। তিস্তায় এখন চর জেগেছে সেখানে আমার জমি আছে। মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি আমাকে আমার ওয়ার্ডে একটি সরকারি রাস্তার জন্য মাটি দিতে বলেছিলেন। তাই আমি আমার জমি থেকে মাটি দিয়েছি। তাছাড়া আমি তার গাড়ি বা ক্যামেরা হাত দিইনি।”

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

লালমনিরহাটে সংবাদকর্মীকে হত্যার হুমকি দেয়া ও পেশাগত কাজের সরঞ্জামাদি লোপাটের অভিযোগ

আপডেট সময় : 03:54:09 pm, Saturday, 1 March 2025