
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে এবং পবিত্র এই মাসকে স্বাগত জানাতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমনিরহাট জেলা শাখা।
শুক্রবার “২৮ ফেব্রুয়ারি” বিকেলে আয়োজিত র্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলার সদরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে শেষ হয়।
এরপর জেলা জামায়াতের আয়োজনে মিশনমোড় চত্বরে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, সহকারী জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, এমপি নমিনি অ্যাডভোকেট আব্দুল বাতেন, আনোয়ারুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

























