Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)

লালমনিরহাটে আলু চাষীদের মানববন্ধন ও  রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:06 pm, Saturday, 1 March 2025
  • 159 বার পড়া হয়েছে

লালমনিরহাটে আলু চাষীদের মানববন্ধন ও  রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

চলতি মৌসুমে তথা ২০২৫ সালে হিমাগারের মালিকরা সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধি করেছেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীবৃন্দ।  এছাড়াও তারা রাস্তায় আলু ফেলে বসে পড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

১ মার্চ “শনিবার” সকাল ১১টায়  লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অবস্থিত লালমনিরহাট থেকে ঢাকাগামী মহাসড়কে শুরু হওয়া ওই বিক্ষোভ প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে। ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কয়েকশ যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা জানান, চলতি মৌসুমে হিমাগারের মালিকরা হুট করে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য দাম বাড়িয়ে  ৮ টাকা নির্ধারণ করেন। যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়াও হিমাগারের সামনে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়।  আলু সংরক্ষণের খরচ বৃদ্ধিতে তারা লোকসানের আশঙ্কা করছেন। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এ বছর অনেক কৃষকই   আলুর চাষ করেছেন। এর ফলে হিমাগারে সবাই আলু সংরক্ষণ করতে পারবে কিনা সেই বিষয় নিয়েও তাদের শঙ্কা রয়েছে।  আলু চাষের খরচ ও হিমাগারে সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক লোকসান হতে পারে এই ভেবে তারা খুবই উদ্বিগ্ন। তাই হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে তারা  একত্রিত হয়েছেন। 

ঘটনাস্থলে উপস্থিত হন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মো. নূরনবী। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “ আমাদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা আছেন। যেমন আমাদের ডিসি, এসপি ও ইউএনও স্যাররা।  অপরদিকে কোল্ড স্টোরেজগুলোর পক্ষে মালিকরা রয়েছেন। তাদের একটি সংগঠনও রয়েছে।  তাই আমি ডিসি ও এসপি মহোদয়কে বলবো যেন তারা কোল্ড স্টোরেজের মালিকদের সাথে  কথা বলে কবে বৈঠক করবেন সেই সিদ্ধান্ত জানান। আমি এখনই ইউএনও মহোদয়কে বিষয়টি জানাচ্ছি।“

এরপর তিনি সকলের সামনে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিয়ে তাকে বিষয়টি অবগত করেন এবং ঘটনাস্থলে আসার অনুরোধ জানান।

কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ”ভারপ্রাপ্ত” অভিজিত চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “কাল রবিবার সব পক্ষকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। আমি সেই মিটিংয়ে আপনাদেরকে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।  আশাকরি ওই সভায় একটি সমাধান হবে।“

ইউএনও’র দেয়া আশ্বাসে কৃষকরা বিক্ষোভ ও অবরোধ কার্যক্রম স্থগিত করে রাস্তা ছেড়ে দেন।

সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা “ভারপ্রাপ্ত”  কৃষকদেরকে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ বা স্মারকলিপি জমা দেয়ার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

লালমনিরহাটে আলু চাষীদের মানববন্ধন ও  রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

আপডেট সময় : 04:09:06 pm, Saturday, 1 March 2025