Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে অবৈধ বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 01:09:21 pm, Tuesday, 18 March 2025
  • 169 বার পড়া হয়েছে

লালমনিরহাটে অবৈধ বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৫০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল জব্দসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার “১৭ মার্চ” রাত রাতে  গ্রেপ্তার ও পিস্তলসহ উল্লিখিত মালামাল জব্দের বিষয়টি  সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বাংগালা এলাকার বাসিন্দা নওশের আলির ছেলে জুয়েল “২৮”, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ছোট শাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার “২৭” ও খালিশা এলাকার আজিজের ছেলে মো. আসলাম “৩৫”।

সদর থানার ওসি “তদন্ত” বাদল কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি “সাকোয়ার বাজার” নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক ও তল্লাশি করেন। ওই মাইক্রোবাসে অবস্থান করছিল গ্রেপ্তারকৃত ৩ আসামি। সে সময় তাদের দেহ তল্লাশি করে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে গাড়িতে রাখা একটি বস্তা থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা জিজ্ঞাসা করা হলে তারা তা দেখাতে পারেনি। পরে অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, গোপনীয়তা রক্ষার্থে ও তদন্তাধীন এ বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিকদের বিষয়টি বিলম্বে অবগত করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

লালমনিরহাটে অবৈধ বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : 01:09:21 pm, Tuesday, 18 March 2025